Railway recruitment 2026: রেলে প্রচুর নিয়োগ, কলকাতায় কত ভ্যাকেন্সি? আবেদনের তারিখ সহ সব তথ্য

অনেকেই সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন। আর তাঁদের কাছে আশা-ভরসার সবথেকে বড় জায়গা হল ভারতীয় রেল। এখানে নিয়ম করে নিয়োগ করা হয়। আর ফের রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন প্রকাশ করেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, ৩৫২টি গ্রেড ১ এবং ৬২৪২টি গ্রেড ২ শূন্যপদ রয়েছে। এই সব পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে ২৯ জুলাই। 

Advertisement
রেলে প্রচুর নিয়োগ, কলকাতায় কত ভ্যাকেন্সি? আবেদনের তারিখ সহ সব তথ্যরেলে নিয়োগ
হাইলাইটস
  • অনেকেই সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন
  • রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন প্রকাশ করেছে ভারতীয় রেল
  • ৩৫২টি গ্রেড ১ এবং ৬২৪২টি গ্রেড ২ শূন্যপদ রয়েছে

অনেকেই সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন। আর তাঁদের কাছে আশা-ভরসার সবথেকে বড় জায়গা হল ভারতীয় রেল। এখানে নিয়ম করে নিয়োগ করা হয়। আর ফের রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন প্রকাশ করেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, ৩৫২টি গ্রেড ১ এবং ৬২৪২টি গ্রেড ২ শূন্যপদ রয়েছে। এই সব পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে ২৯ জুলাই। 


কোন কোন ক্ষেত্রে রিক্রুটমেন্ট? 
টেকনিক্যাল পদে নিয়োগ হবে। গ্রেড ১ এবং গ্রেড ২ পজিশনে নিয়োগ হবে। গ্রেড ১ পদে আবেদন করতে চাইছে বয়স হতে হবে ১৮ থেকে ৩৩-এর মধ্যে। পাশাপাশি ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা আইটি-তে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। 

অপরদিকে গ্রেড ২ পজিশনে অ্যাপ্লাই করতে চাইলে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। 

কোন জোনে কত পোস্ট? 
সেন্ট্রাল রেলওয়ে, মুম্বই- ৮৭০
সাউদার্ন রেলওয়ে, চেন্নাই- ৭৮৫
নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে, গুয়াহাটি- ৭০১
সাউথ ইস্টার্ন রেলওয়ে, কলকাতা- ৫৭৬
নর্দান রেলওয়ে, নিউ দিল্লি- ৫৪৮
ওয়েস্টার্ন রেলওয়ে, মুম্বই- ৫৪৪
সাউথ ইস্টার্ন রেলওয়ে, সেকেন্দারাবাদ- ৩৬৮
ইস্টার্ন রেলওয়ে, কলকাতা- ২৯১
নর্থ সেন্ট্রাল রেলওয়ে, কলকাতা- ২৬৮
সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, হুবলি- ২৪০
ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, জব্বলপুর- ২৩১
নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, জয়পুর- ১৯৯
ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, হাজিপুর- ১৮৬
নর্থ ইস্টার্ন রেলওয়ে, গোরখপুর- ১৬৯
সাউথ ইস্টার্ন রেলওয়ে, বিলাসপুর- ৯০
প্রোডাকশন ইউনিট, (বিএলডব্লু, সিএলডব্লু, আইসিএফ)- ৪৯৯

অ্যাপ্লিকেশন ফি কত? 
এই পদগুলিতে আবেদনের জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। এক্ষেত্রে জেনারেল, ইডব্লুএস এবং ওবিসি পরিক্ষার্থীদের দিতে হবে ৫০০ টাকা। আর এসসি এবং এসটি প্রার্থীদের ২৫০ টাকা জমা দিতে হবে। মহিলাদের জন্য ফি হল ২৫০ টাকা। আর কোনও ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ভুল শুধরে নিতে হলে ২৫০ টাকা দিতে হবে। 

কীভাবে হবে নিয়োগ?
প্রথমত সিবিটি টেস্ট নেওয়া হবে। সেখানে যাঁরা পাশ করবে তাঁদের ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে। তারপর হবে মেডিক্যাল টেস্ট। এসবের পরই ফাইনাল মেরিট লিস্ট বেরবে। 


 

POST A COMMENT
Advertisement