গুয়াহাটিতে মেডিক্যাল কনসালট্যান্ট(Medical Consultant) পদে কর্মী নিয়োগ করবে RBI। RBI Recruitment 2026: রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ। গুয়াহাটিতে মেডিক্যাল কনসালট্যান্ট(Medical Consultant) পদে কর্মী নিয়োগ করবে RBI। ইতিমধ্যেই সংস্থার সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। চিকিৎসক হিসাবে অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করা যাবে।
ব্যাঙ্ক সূত্রে খবর, প্রথম পর্যায়ে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। তবে প্রয়োজন এবং কাজের ভিত্তিতে সেই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। প্রতি ঘণ্টায় ১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে মেডিক্যাল ফিল্ডে যুক্ত যাঁরা, তাঁদের জন্য এই নিয়োগ গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে।
কোন পদে নিয়োগ?
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। কর্মস্থল হবে অসমের গুয়াহাটি। চুক্তিভিত্তিক নিয়োগ। নির্দিষ্ট সময় অনুযায়ী পরিষেবা দিতে হবে নির্বাচিত প্রার্থীদের।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
তবে শুধুমাত্র ডিগ্রি থাকলেই হবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতাও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে Reserve Bank of India র সরকারি ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিতে হবে। তার পর নির্ধারিত নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৬ জুন।