NCERT Diploma Course: প্রাইভেট টিউশন করেন? NCERT-র নয়া ডিপ্লোমা কোর্স, নামমাত্র খরচ, ncertx.in-এ রেজিস্ট্রেশন

এটি ৪০ সপ্তাহের একটি কোর্স। পাস করলে NCERT ডিপ্লোমা সার্টিফিকেট দেবে। ২০২৬-২৭ সালের ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে ১২ অক্টোবর। ইচ্ছুকরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেন। কোর্সের পড়াশোনা শুরু হবে ১৬ নভেম্বর থেকে। চলতে পারে ২০২৭ সালের ৩১ অগাস্ট পর্যন্ত।

Advertisement
প্রাইভেট টিউশন করেন? NCERT-র নয়া ডিপ্লোমা কোর্স, নামমাত্র খরচ,  ncertx.in-এ রেজিস্ট্রেশনস্কুলে পড়াচ্ছেন এক শিক্ষিকা - পিটিআই ফাইল ছবি
হাইলাইটস
  • কোথায় রেজিস্ট্রেশন করা যাবে?
  • কারা আবেদন করতে পারবেন?
  • এই ডিপ্লোমা কোর্সে কত খরচ?

টিউশনি পড়িয়ে মোটা টাকা রোজগার করেন বহু মানুষ। কোচিং সেন্টার চালানোও একটি বড় পেশা। সেই সব শিক্ষক, শিক্ষিকাদের জন্য বড় সুযোগ আনল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। NCERT একটি নতুন কোর্স চালু করল, যার নাম অনলাইন ডিপ্লোমা ইন টিচিং অফ সায়েন্স অ্যাট মিডল স্টেজ। এই কোর্স মূলত তাঁদের জন্য, যাঁরা ক্লাস ৬ থেকে ক্লাস ৮ পর্যন্ত বিজ্ঞান পড়ান। 

এটি ৪০ সপ্তাহের একটি কোর্স। পাস করলে NCERT ডিপ্লোমা সার্টিফিকেট দেবে। ২০২৬-২৭ সালের ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে ১২ অক্টোবর। ইচ্ছুকরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেন। কোর্সের পড়াশোনা শুরু হবে ১৬ নভেম্বর থেকে। চলতে পারে ২০২৭ সালের ৩১ অগাস্ট পর্যন্ত।

কোথায় রেজিস্ট্রেশন করা যাবে?

NCERT জানিয়েছে, এই ডিপ্লোমা কোর্সের রেজিস্ট্রেশন  NCERTX অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে করতে হবে, সেটি হল ncertx.in। মোট ৪০টি মডিউলে কোর্সটি ভাগ করা হয়েছে। প্রতি সপ্তাহে সোমবার নতুন মডিউল প্রকাশ করা হবে। এই কোর্সে পাস করতে ইচ্ছুক প্রার্থীকে সপ্তাহে কম পক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা পড়াশোনা করতে হবে। NCERT এই কর্মসূচিটিকে একটি পেশাগত দক্ষতা উন্নয়নমূলক কোর্স হিসেবে বর্ণনা করেছে, যেখানে ইন্টার‌্যাক্টিভ এবং মাল্টিমিডিয়া-ভিত্তিক শিক্ষার উপাদান রয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই কোর্সে আবেদনের বিভিন্ন যোগ্যতা রয়েছে। কারা আবেদন করতে পারবেন?
- ব্যাচেলর অব সায়েন্স (BSc) ডিগ্রিধারী প্রার্থীরা
- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে বিজ্ঞান পড়ান এমন কর্মরত শিক্ষক-শিক্ষিকারা
- শিক্ষাবিজ্ঞানে ডিপ্লোমা বা ডিগ্রিধারী প্রার্থীরা
- শিক্ষাবিজ্ঞানে ডিপ্লোমা বা ডিগ্রি করছেন এমন প্রাক্-চাকরিরত শিক্ষক-শিক্ষিকারা
- বিজ্ঞান শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত অন্যান্য ব্যক্তিরাও

এই ডিপ্লোমা কোর্সে কত খরচ?

এই কোর্সে এককালীন ২,০০০ টাকা এনরোলমেন্ট ফি দিতে হবে। NCERT জানিয়েছে, এর বাইরে কোনও অতিরিক্ত কোর্স ফি নেই। ফি জমা দেওয়ার পর প্রার্থীরা NCERTX-এর কাছ থেকে একটি আমন্ত্রণমূলক ই-মেল পাবেন। ওই ই-মেলে এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া থাকবে।ট

Advertisement

NCERT স্পষ্ট জানিয়েছে, যাঁরা ৪০টি মডিউলেই পাস করবেন, তাঁরাই ফাইনাল পরীক্ষা দিতে পারবেন। ফাইনাল পরীক্ষায় পাস করলে “Teaching of Science at Middle Stage” ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন। তবে এই সার্টিফিকেট থাকা মানেই শিক্ষক-নিয়োগ কোয়ালিফিকেশন নয়। এটি অ্যাকাডেমিক বা প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর সঙ্গে শিক্ষক নিয়োগের কোনও সম্পর্ক নেই।

TAGS:
POST A COMMENT
Advertisement