Bank Job: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৮ হাজারেরও বেশি অফিসার নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে?

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার এবং স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই গত ১ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে, এই দুটি পদ মিলিয়ে দেশজুড়ে মোট শূন্যপদের সংখ্যা হলো ৮০৬০টি। 

Advertisement
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৮ হাজারেরও বেশি অফিসার নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে?Bank Job: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৮ হাজারেরও বেশি অফিসার নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে?

সরকারি ব্যাংকে চাকরি করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান এমন বেকার যুবক যুবতীদের জন্য এক দুর্দান্ত খবর নিয়ে এলো ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস, প্রতিবছরের মতো এবারও কমন রিক্রুটমেন্ট প্রসিডিউর বা সিআরপি পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার এবং স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই গত ১ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে, এই দুটি পদ মিলিয়ে দেশজুড়ে মোট শূন্যপদের সংখ্যা হলো ৮০৬০টি। যার মধ্যে প্রবেশনারি অফিসার বা পিও পদের জন্য ছয় হাজার সাতশত পনেরোটি এবং স্পেশালিস্ট অফিসার বা এসও পদের জন্য সাতশত পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে, ন্যূনতম স্নাতক পাস করলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে, আগ্রহী প্রার্থীদের আগামী দিনে ব্যাংকিং ক্ষেত্রে দারুণ ক্যারিয়ার গড়ার জন্য অবিলম্বে অফিশিয়াল ওয়েবসাইট ডট ইন এ গিয়ে অনলাইনে আবেদন করার জন্য জানানো হচ্ছে

কত শূন্যপদ?
যোগ্যতার নিরিখে প্রবেশনারি অফিসার পদের জন্য সাধারণ বা জেনারেল ক্যাটাগরিতে দুই হাজার সাতশত উনিশটি, ওবিসিদের জন্য এক হাজার আটশত ষোলোটি, এসসি প্রার্থীদের জন্য এক হাজার নয়টি, ইডব্লিউএস এর জন্য ছয়শত ঊনসত্তরটি এবং এসটি প্রার্থীদের জন্য পাঁচশত দুটি শূন্যপদ বরাদ্দ রয়েছে, অন্যদিকে স্পেশালিস্ট অফিসার বা এসও পদের জন্য আইটি অফিসার স্কেল ওয়ানে তিনশত একটি, এগ্রিকালচারাল ফিল্ড অফিসারে একশত নব্বইটি, ল অফিসার স্কেল ওয়ানে একশত পাঁচটি, রাজভাষা অধিকারীতে ঊননব্বইটি এবং এইচআর বা পার্সোনেল অফিসারে ষাটটি শূন্যপদ খালি রয়েছে, তবে মার্কেটিং অফিসার পদে এবার কোনও শূন্যপদ নেই।

আবেদনকারীর বয়স 
আবেদনকারী প্রার্থীদের বয়স ০১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে, সরকারি নিয়ম মেনে ওবিসি নন ক্রিমি লেয়ার প্রার্থীরা ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং পিডব্লিউবিডি প্রার্থীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।

Advertisement

মূল বেতন
এই পদগুলিতে স্কেল ওয়ান স্তরে প্রাথমিক মূল বেতন শুরু হচ্ছে আটচল্লিশ হাজার চারশত আশি টাকা থেকে যা ইনক্রিমেন্ট সহ পঁচাশি হাজার নয়শত বিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এর সঙ্গে সরকারি নিয়ম মেনে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, সিটি কমপেনসেটরি অ্যালাউন্স, উৎসব ভাতা এবং ব্যাংকের নিজস্ব বেনিফিট বা সুযোগ সুবিধাও মিলবে।

কীভাবে করবেন আবেদন?
আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রিসেন্ট আপডেট সেকশনে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন ট্যাবে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে, সিস্টেমে জেনারেট হওয়া রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে, তারপর স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ এবং হাতে লেখা ডিক্লেয়ারেশন বা ঘোষণা নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করে অনলাইন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 

আবেদন ফি
এক্ষেত্রে এসসি, এসটি এবং পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য আবেদন ফি একশত পঁচাত্তর টাকা এবং বাকি অন্যান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য আটশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে জিএসটি অন্তর্ভুক্ত রয়েছে>

নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রবেশনারি অফিসার পদের জন্য প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এরপর কম্পিউটার ভিত্তিক অনলাইন মেইন পরীক্ষার জন্য ডাকা হবে, মেইন পরীক্ষায় পাস করলে চূড়ান্ত ধাপ হিসেবে একশত নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে ফাইনাল সিলেকশনে মেইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নম্বরের অনুপাত হবে ৮০:২০। 

শিক্ষাগত যোগ্যতা
স্পেশালিস্ট অফিসার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্ট্রিম অনুযায়ী আলাদা, আইটি অফিসারের জন্য কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইলেকট্রনিক্সে ৪ বছরের বিই বা বিটেক ডিগ্রি অথবা এমএসসি বা এমসিএ ডিগ্রি লাগবে, এগ্রিকালচারাল ফিল্ড অফিসারের জন্য এগ্রিকালচার বা হর্টিকালচার বা অ্যানিমাল হাজব্যান্ড্রি বা ভেটেরিনারি সায়েন্স বা ডেয়ারি বা ফিশারি সায়েন্সে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে, ল অফিসারের জন্য আইন বিষয়ে এলএলবি ডিগ্রি এবং বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে, রাজভাষা অধিকারীর জন্য স্নাতক স্তরে ইংরেজি সহ হিন্দিতে অথবা ইংরেজি ও হিন্দি সহ সংস্কৃতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, আর এইচআর বা পার্সোনেল অফিসারের জন্য স্নাতক সহ পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা এইচআর বা এইচআরডিতে ২ বছরের ফুল টাইম পিজি ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

 

POST A COMMENT
Advertisement