Howrah Dstrict Court Recruitment 2026: ৮ পাশে হাওড়া আদালতে সরকারি চাকরির সুযোগ, শুধু ইন্টারভিউ, লেখা পরীক্ষা নেইHowrah Dstrict Court Recruitment 2026: কম যোগ্যতায় সরকারি চাকরি পেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এল হাওড়া জেলা আদালত। কোনও রকম লিখিত পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ অফিস হাওড়া এর পক্ষ থেকে প্রকাশিত ০১ ২০২৬ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মবন্ধু তথা সুইপার পদে এই নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পদের জন্য নূন্যতম অষ্টম শ্রেণী পাস করলেই আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী ১০ জুন ২০২৬ তারিখ দুপুর ১ টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য এবং কেন্দ্র সরকার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে অবশ্যই ভারতের বৈধ নাগরিক এবং হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। চাকরিপ্রার্থীকে শারীরিক দিক থেকে সক্ষম ও বলিষ্ঠ হতে হবে। আবেদনকারীদের বয়সসীমা ০১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। এই পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৫০০০ টাকা করে বেতন পাবেন।
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। প্রথমে অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর নিজের হাতে সম্পূর্ণ ফর্মটি ইংরেজি ক্যাপিটাল অক্ষরে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট ও মার্কশিট হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র এবং কাস্ট সার্টিফিকেট থাকলে তা জুড়তে হবে। এছাড়া কাজের অভিজ্ঞতা থাকলে তার শংসাপত্র এবং দুই কপি সাম্প্রতিক তোলা সেলফ অ্যাটেস্টেড রঙিন পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা যেকোনো একটি বৈধ সরকারি আইডি প্রুফের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি খামে ভরে সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ হাওড়া ইংলিশ ডিপার্টমেন্ট।
এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হল এখানে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। জমাপড়া আবেদনপত্রগুলি স্ক্রুটিনি করার পর যোগ্য প্রার্থীদের সরাসরি ৩০ নম্বরের একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের আসর বসবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ হাওড়া কোর্ট প্রাঙ্গণে। ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রার্থীকে সকাল ১১ টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। গত ১৫ মে ২০২৬ তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুন ২০২৬ নির্ধারিত করা হয়েছে। এরপর আগামী ১৬ জুন ২০২৬ তারিখে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ২০ জুন ২০২৬ তারিখে চূড়ান্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।