ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC)-এ চাকরির সুযোগ।Digital India Corporation Recruitment 2026: ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC)-এ চাকরির সুযোগ। এই সংস্থা কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ। আর সেখানেই বিজ়নেস অ্যানালিস্ট পদে ভ্যাকেন্সি। ইতিমধ্যেই সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। DIC-র অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হল। আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৯ জুন ২০২৬।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC) কী?
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিজিটাল প্রকল্প রয়েছে। সেই কাজগুলি চালানোই মূলত ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের কাজ।
নোটিফিকেশন অনুযায়ী, চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও সংস্থার প্রয়োজন এবং দক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোন পদে নিয়োগ?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিজ়নেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল পরিষেবা সংক্রান্ত বিভিন্ন প্রোজেক্টে কাজ করার সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
তবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলেই হবে না। আরও কিছু নির্দিষ্ট দক্ষতা ও যোগ্যতার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই কারণে আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ নোটিফিকেশন পড়ে নিন।
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। আগ্রহী চাকরিপ্রার্থীদের প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটের হোমপেজে 'Career' সেকশনে যান। সেখানে গেলেই আলোচ্য নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসারে ফর্ম ফিলআপ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ(Important Dates)
পদের নাম: বিজ়নেস অ্যানালিস্ট
নিয়োগকারী সংস্থা: ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ১ বছর (প্রয়োজনে বাড়ানো হতে পারে)
কীভাবে আবেদন করবেন: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৯ জুন ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট: https://dic.gov.in/
কেন্দ্রীয় সরকারের অধীনে IT সেক্টরে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য় এটি বেশ ভাল সুযোগ। বিশেষত সফটওয়্যার, ডিজিটাল প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং বিজ়নেস অ্যানালিসিস নিয়ে যাঁদের আগ্রহ আছে, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারেন।