১ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে ফর্ম ফিলআপ শুরু হয়েছে। Canara Bank Apprentice Recruitment 2026: ব্যাঙ্কে শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ। অ্য়াপ্লিকেশন নিচ্ছে Canara Bank। ১ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে ফর্ম ফিলআপ শুরু হয়েছে। মোট ৩,৫০০টি অ্যাপ্রেন্টিস পদ রয়েছে। যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করতে চান, তাঁদের জন্য় এটি গুরুত্বপূর্ণ সুযোগ।
কবে পর্যন্ত আবেদন করা যাবে?
১ অক্টোবর ২০২৬ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। ১৭ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে। ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত ফর্ম ফিলআপের পর প্রিন্টআউট বের করা যাবে। তাই সময় থাকতে আবেদন সেরে ফেলুন।
Canara Bank Apprentice Recruitment 2026: এলিজিবিলিটি ক্রাইটেরিয়া
এই পদে আবেদন করতে হলে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য যোগ্যতাও গ্রহণযোগ্য।
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রয়েছে। যোগ্যতার নির্ধারিত তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ১ সেপ্টেম্বর ২০০৬-এর মধ্যে হওয়া প্রয়োজন।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় পেতে পারেন।
কীভাবে আবেদন?
১. প্রথমে কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. Recruitment সেকশনে যান।
৩. দেখবেন, Apprentice Recruitment বলে একটি অপশন আছে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সারুন।
৪. রেজিস্ট্রেশন কমপ্লিট হলে Log in করুন। মূল ফর্মটি ফিলআপ করুন।
৫. আবেদনের ফি জমা দিন। ফর্ম সাবমিট করুন।
কমপ্লিট হয়ে গেলে দেখবেন একটি কনফার্মেশন পেজ আসছে। সেটি ডাউনলোড করে রাখতে হবে। ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। প্রিন্টআউটও রেখে দেওয়া ভাল।
কত টাকা আবেদন ফি?
আবেদন ফি ৫০০ টাকা। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং বিশেষ ভাবে সক্ষম (PwBD) আবেদনকারীদের আবেদন ফি দিতে হবে না।
প্রতি মাসে কত স্টাইপেন্ড?
মাসে মোট ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড পাবেন।
কানাড়া ব্যাঙ্ক সরাসরি ১০,৫০০ টাকা দেবে। বাকি ৬,১৫০ টাকা সরকারি অংশ। Direct Benefit Transfer বা DBT-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
এটি সরকারি চাকরি নয়। তবে যাঁরা ভবিষ্যতে প্রাইভেট ব্যাঙ্কিং সেক্টরে কাজ করতে চান, তাঁদের জন্য এই এক্সপিরিয়েন্স CV-কে অনেকটাই স্ট্রং করবে।