Defence Job 2026 High Salary: প্রতি মাসে বেতন ৫০ হাজার, ডিফেন্স সেক্টরে চাকরির সুবর্ণ সুযোগ, আবেদনের শেষ তারিখ...Bharat Electronics Limited Recruitment: আপনি কি কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি করতে ইচ্ছুক? তবে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। এবার সরাসরি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) অধীনে কাজ করার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এর তরফে সম্প্রতি একটি নতুন নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট চারটি শূন্যপদে এই বাহালি প্রক্রিয়া চলবে। তবে এই উল্লিখিত পদে আবেদন এবং নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু জরুরি শর্ত ও যোগ্যতার মাপকাঠি বেঁধে দিয়েছে সংস্থা কর্তৃপক্ষ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা টেলিকমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে স্নাতক (B.E / B.Tech) হতে হবে। ডিগ্রি থাকলেই শুধু হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করার জন্য প্রার্থীদের ন্যূনতম ২ বছরের পূর্ব-অভিজ্ঞতা (Work Experience) থাকা আবশ্যিক। এছাড়া আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
কাজের মেয়াদ ও আকর্ষণীয় বেতন
যোগ্যতার ভিত্তিতে যাঁরা এই পদে চাকরি পাবেন, তাঁদের প্রাথমিক পর্বে মোট ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে এই চুক্তির মেয়াদে বেতনের গ্রাফ কিন্তু বেশ আকর্ষণীয়। প্রথম বর্ষে নিযুক্তরা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৪০ হাজার টাকা। কর্মজীবনের দ্বিতীয় বর্ষে এই মাইনে বেড়ে দাঁড়াবে ৪৫ হাজার টাকা এবং শেষ তথা তৃতীয় বর্ষে মাসে মিলবে নগদ ৫০ হাজার টাকা বেতন।
আবেদন পদ্ধতি ও বাছাই প্রক্রিয়া
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের সঙ্গে চাকরিপ্রার্থীদের নিজেদের আপডেট করা জীবনপঞ্জি (CV/Resume), সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং পূর্ববর্তী কর্মজীবনের অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র (Experience Certificate) স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি বা আবেদনমূল্য হিসেবে ধার্য করা হয়েছে ৪৭২ টাকা। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের শেষ সময়সীমা আগামী ১৬ জুন। যোগ্য প্রার্থীরা আর দেরি না করে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল পোর্টালে গিয়ে আজই আবেদন সেরে ফেলুন।