Amazon India Investment: ভারতে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে Amazon, লক্ষ লক্ষ চাকরির সুযোগ

ভারতে বিরাট বিনিয়োগ করতে চলেছে অ্যামাজন। ২০৩০ সালের মধ্যে ৪৮ বিলিয়ন ইনভেস্টমেন্টের টার্গেট। প্রচুর চাকরিও হবে।

Advertisement
ভারতে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে Amazon, লক্ষ লক্ষ চাকরির সুযোগভারতে বিপুল বিনিয়োগ অ্যামাজনের
হাইলাইটস
  • ভারতে বিরাট বিনিয়োগ করতে চলেছে অ্যামাজন
  • ২০৩০ সালের মধ্যে ৪৮ বিলিয়ন ইনভেস্টমেন্টের টার্গেট
  • প্রচুর চাকরিও হবে

ভারতে প্রচুর টাকা বিনিয়োগ করতে চলেছে অ্যামজন। সংস্থাটি দেশের ডিজিটাল এবং এআই সেকশনে আরও ইনভেস্টমেন্ট বাড়াতে চলেছে। অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ভারতে এআই ও ক্লাউড পরিকাঠামো বাড়াতে অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। যার ফলে মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে ৪৮ বিলিয়ন ডলার।

আর ২৫ জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জ্যাসির বৈঠকের পর এই ঘোষণা সামনে এসেছে। এই বৈঠকে ভারতে অ্যামাজনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোচনা হয়।

ভারতে অ্যামাজনের বড় প্রতিশ্রুতি 
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক্স-এ একটি পোস্ট করেন জ্যাসি। সেখানে তিনি অ্যামাজনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, কোম্পানিটি ভারতের গ্রাহক, বিক্রেতা, ডেভেলপার, স্টার্টআপ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

জ্যাসির মতে, অ্যামাজন এক দশকেরও বেশি সময় ধরে ভারতে ব্যবসা করছে। এখনও এই দেশে বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। তাই আগামী পাঁচ বছরে কোম্পানিটি ভারতে মোট ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

এআই ও ক্লাউড পরিকাঠামোর জন্য অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার
এই ঘোষণা অনুযায়ী, অ্যামাজন ২০২৫ সালের আগের প্রতিশ্রুতি রেখেছে। সে সময় কোম্পানিটি ভারতে তাদের বিভিন্ন ব্যবসায় ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলেছিল।

যদিও এখন অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে। যার ফলে অ্যামাজনের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪৮ বিলিয়ন ডলার। কোম্পানির দাবি অনুযায়ী, এই বিনিয়োগের বড় অংশ ব্যয় করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড পরিকাঠামো বাড়ানোর জন্য।

অ্যামাজন ওয়েব সার্ভিস (AWS) মুম্বই ও হায়দরাবাদে তাদের ডেটা সেন্টারের ক্ষমতা বৃদ্ধি করতে চলেছে। এর ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং সরকারি সংস্থাগুলো উন্নত ক্লাউড সেবা, এআই টুলস, কাস্টম এআই চিপ এবং নিরাপদ ডিজিটাল পরিকাঠামোর সুবিধা পাবে।

কর্মসংস্থান, রফতানি ও ক্ষুদ্র ব্যবসার ওপর জোর
অ্যামাজন আগামী কয়েক বছরের জন্য বেশ কিছু  লক্ষ্যও নির্ধারণ করেছে। জ্যাসির মতে, কোম্পানিটি ২০৩০ সালের মধ্যে ভারতে ৩৮ লাখ কর্মসংস্থান তৈরি করতে চায়। পাশাপাশি মোট ৮০ বিলিয়ন ডলারের ই-কমার্স রফতানিতে ভূমিকা রাখতে চায়।

Advertisement

এছাড়া অ্যামাজন দেশের ১ কোটি ৫০ লক্ষ ক্ষুদ্র ব্যবসার কাছে এআই টুল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি প্রায় ৪০ লাখ সরকারি স্কুল শিক্ষার্থীকে এআই সংক্রান্ত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দেওয়ার টার্গেট নিয়েছে।


জ্যাসি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসাও করেন। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, 'ভারতের ডিজিটাল রূপান্তর এবং অর্থনৈতিক বৃদ্ধিকে এগিয়ে নিতে অ্যামাজন প্রতিশ্রুতিবদ্ধ।'
 

 

POST A COMMENT
Advertisement