Virat Kohli Anushka Sharma: মুম্বইতে একসঙ্গে ৩ ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা, দাম জানলে চমকে যাবেন

ফ্ল্যাটগুলি কেনা হয়েছে ভারসোভা এলাকায়। রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স ফার্ম সিআরই ম্যাট্রিক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারসোভা রোডের গোদরেজ স্কাইশোর বিল্ডিংয়ে ৩টি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। আর ফ্ল্যাটগুলির দাম শুনলে চমকে যেতে পারেন। 

Advertisement
মুম্বইতে একসঙ্গে ৩ ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা, দাম জানলে চমকে যাবেনবিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ফ্ল্যাট কিনলেন (ছবি: আইটিজি)
হাইলাইটস
  • ফ্ল্যাটগুলি কেনা হয়েছে ভারসোভা এলাকায়
  • ভারসোভা রোডের গোদরেজ স্কাইশোর বিল্ডিংয়ে ৩টি ফ্ল্যাট কিনেছেন তাঁরা
  • ফ্ল্যাটগুলির দাম শুনলে চমকে যেতে পারেন

রিয়েল এস্টেটে বিনিয়োগ বাড়াচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এই বিনিয়োগে তাঁর সঙ্গী স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সম্প্রতি বিরাট, অনুষ্কা এবং অভিনেত্রীর পরিবার মুম্বইয়ের অভিজাত ভারসোভা এলাকায় তিনটি বড় ফ্ল্যাট কিনেছেন। একটি রিয়েল এস্টেট প্রোজেক্টের একই তলায় তিনটি ফ্ল্যাট কেনা হয়েছে। আর ফ্ল্যাটগুলির দাম শুনলে চমকে যেতে পারেন। 

যতদূর খবর, তিনটি ফ্ল্যাট মিলিয়ে বিরাট, অনুষ্কার খরচ হয়েছে ৪৪.১ কোটি টাকা। মার্কিন ডলারে ওই ৪.৪১ মিলিয়নের মতো। 

কোন প্রোজেক্টে কেনা হয়েছে ফ্ল্যাট?
আগেই বলেছি, ফ্ল্যাটগুলি কেনা হয়েছে ভারসোভা এলাকায়। রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স ফার্ম সিআরই ম্যাট্রিক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারসোভা রোডের গোদরেজ স্কাইশোর বিল্ডিংয়ে ৩টি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। 

অনুষ্কার ফ্ল্যাটটি কত বড়?
যতদূর খবর, এই বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট কিনেছেন অনুষ্কা শর্মা। তিনি ২,১৫৩ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। এটির মূল্য ১৪.৮৯ কোটি টাকা। এই ফ্ল্যাটের স্ট্যাম্প ডিউটি হিসেবে তিনি ৭৪.৪৭ কোটি টাকা দিয়েছেন। এই ফ্ল্যাটের সঙ্গে তিনটি বেসমেন্ট পার্কিং স্পেসও রয়েছে।

ও দিকে অনুষ্কা শর্মার বাবা-মা, অসীমা এবং অজয় ​​কুমার শর্মাও এখানে ১০.৯১ কোটি টাকায় (প্রায় ১.৯ মিলিয়ন ডলার) একটি ফ্ল্যাট কিনেছেন। এর সঙ্গে দু'টি পার্কিংও কিনেছেন তাঁরা। অভিনেত্রীর বাবা-মা স্ট্যাম্প ডিউটি ​​বাবদ ৬৫.৪৪ লক্ষ টাকা (প্রায় ৬.৫৪ মিলিয়ন ডলার) প্রদান করেছেন। সিআরই ম্যাট্রিক্সের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটই কেনা হয়েছিল ৮ জুলাই, ২০২৬। ফ্ল্যাটগুলি ওয়ান-স্টপ বিজনেস সার্ভিসেস এলএলপি-র মাধ্যমে সম্পন্ন হয়েছিল। এর ডেভেলপার ছিল গোদরেজ প্রপার্টিজ।

বিরাট কোহলির সঙ্গে তৃতীয় ফ্ল্যাট। 
এই বিল্ডিংয়েই তৃতীয় ফ্ল্যাট কিনেছেন অনুষ্কা। সেটি বিরাটের সঙ্গে কিনেছেন তিনি। এটির আনুমানিক দাম ১৮.২৯ কোটি টাকা। জ্যাপকির হাতে আসা তথ্য বলছে,  ২,৬৪৪ বর্গফুটের এই বাড়িটি ২১ জুলাই, ২০২৬ তারিখে রেজিস্ট্রি করা হয়েছিল। এর সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। 

যদিও এই প্রোজেক্ট এখনও তৈরি হয়নি। কাজ চলছে। ২০৩১ সালের মধ্যে এই প্রোজেক্ট মিলবে বলে আশা করা হচ্ছে। 

Advertisement

বিরাট বিনিয়োগ
মুম্বইতে এই প্রথম বিনিয়োগ করলেন না বিরাট ও অনুষ্কা। এর আগে আলিবাগেও তাঁরা বিনিয়োগ করেছেন। ২০২৬ সালের জানুয়ারিতে সেখানে ৩৭.৮৬ কোটি টাকা মূল্যের দুটি প্লট কিনেছেন। যেগুলির স্ট্যাম্প ডিউটি ​​প্রায় ২.২৭ কোটি টাকা। 

জানা গিয়েছে, আলিবাগে আগেও সম্পত্তি কিনেছিলেন দম্পতি। ২০২২ সালে বিরাট ও অনুষ্কা ১৯.২৪ কোটি টাকায় ওই এলাকায় প্রায় আট একর জমি কেনেন। পরবর্তীতে সেখানে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেন। 
 

 

POST A COMMENT
Advertisement