State Bank Of India : চলতি মে মাসেই টানা ৬ দিন বন্ধ SBI, কবে কবে? দেখে নিন

জানা গিয়েছে, ২৩ মে ২০২৬ থেকে টানা ৬ দিন SBI-এর সমস্ত ব্রাঞ্চ বন্ধ থাকতে পারে। তবে অনলাইন পরিষেবা চালু থাকবে। ফলে নেট ব্যাঙ্কিং, এটিএম, মোবাইল ব্যাঙ্কিং এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা ব্যবহার করা যাবে।

Advertisement
চলতি মে মাসেই টানা ৬ দিন বন্ধ SBI, কবে কবে? দেখে নিন SBI
হাইলাইটস
  • SBI গ্রাহকদের জন্য বড় খবর
  • চলতি মে মাসেই টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

SBI গ্রাহকদের জন্য বড় খবর। চলতি মে মাসেই টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ আপনার যদি ব্যাঙ্কে কোনও কাজ থাকে তাহলে সেরে নিন। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশজুড়েই কার্যকর হতে পারে এই বন্ধ। তবে অনলাইন পরিষেবা চালু থাকবে।

জানা গিয়েছে, ২৩ মে ২০২৬ থেকে টানা ৬ দিন SBI-এর সমস্ত ব্রাঞ্চ বন্ধ থাকতে পারে। তবে অনলাইন পরিষেবা চালু থাকবে। ফলে নেট ব্যাঙ্কিং, এটিএম, মোবাইল ব্যাঙ্কিং এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা ব্যবহার করা যাবে। কিন্তু যদি SBI-র ব্রাঞ্চে গিয়ে কাজ সারতে হয়, তাহলে ২৩ মের আগেই তা সম্পন্ন করে নেওয়া ভালো।

কেন ৬ দিন বন্ধ থাকতে পারে SBI?

৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনার পিছনে রয়েছে উইকএন্ড, প্রস্তাবিত দু’দিনের ধর্মঘট এবংবকরি ইদ। RBI-র ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে বকরি ইদের কারণে ২৭ ও ২৮ মে দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ মে মাসের চতুর্থ শনিবার হওয়ায় ওই দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। আবার ২৪ মে রবিবার হওয়ায় সারা দেশের SBI শাখাগুলি বন্ধ থাকবে। ফলে ওই সপ্তাহে টানা দু’দিনের উইকএন্ড পড়ছে।

কবে ও কেন ধর্মঘট?

আবার SBI স্টাফ ফেডারেশন ২৫ ও ২৬ মে ২০২৬ (সোমবার ও মঙ্গলবার) দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। নিয়োগ এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) ফান্ড ম্যানেজারদের নির্বাচন-সহ একাধিক ইস্যু নিয়ে এই ধর্মঘট ডাকা হয়েছে।

দেশজুড়ে SBI কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন’ আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ, SBI-তে সমতা সংক্রান্ত বিষয়, কর্মজীবনে উন্নতির পরিকল্পনার পুনর্বিবেচনা, HRMS এবং কর্মীদের প্রভাবিত করা অন্যান্য সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বকরি ইদের ছুটি

RBI বকরি ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে। দেশের কিছু অংশে ২৭ মে এবং অন্য অংশে ২৮ মে এই উৎসব পালিত হবে। জম্মু ও কাশ্মীরে দু’দিনই উৎসব উদযাপিত হওয়ায় সেখানে দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisement

অনলাইন পরিষেবা চালু থাকবে

SBI-র কর্মীরাও এই ধর্মঘটে অংশ নিতে পারেন। ফলে শাখাগুলিতে পরিষেবা ব্যাহত হতে পারে। তবে অনলাইন পরিষেবা স্বাভাবিক থাকবে। SBI-র অনলাইন ব্যাঙ্কিং, UPI পেমেন্ট এবং ATM পরিষেবা আগের মতোই চলবে।

POST A COMMENT
Advertisement