State Bank Of India : ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে SBI-এর নিয়ম, দিতে হবে অতিরিক্ত চার্জ; জেনে নিন

তবে শুধু চারটির বেশি টাকা তোলার ক্ষেত্রেই পরিবর্তন হচ্ছে না। মাসে বিনামূল্যে টাকা তোলার চারটি লেনদেনের হিসাব কীভাবে করা হবে, সেই নিয়মেও বদল আনছে SBI।

Advertisement
১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে SBI-এর নিয়ম, দিতে হবে অতিরিক্ত চার্জ; জেনে নিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
হাইলাইটস
  • তবে শুধু চারটির বেশি টাকা তোলার ক্ষেত্রেই পরিবর্তন হচ্ছে না
  • মাসে বিনামূল্যে টাকা তোলার চারটি লেনদেনের হিসাব কীভাবে করা হবে, সেই নিয়মেও বদল আনছে SBI

State Bank of India র গ্রাহকদের জন্য বড় খবর। যাদের Basic Savings Bank Deposit (BSBD) Account আছে সেই সব গ্রাহকদের cash withdrawal পরিষেবা সংক্রান্ত চার্জে পরিবর্তন আসছে। মাসে বিনামূল্যে টাকা তোলার ক্ষেত্রে হিসাব কীভাবে করা হবে, সেক্ষেত্রেও নিয়মে বদল আসছে। তা ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। 

নতুন নিয়ম অনুযায়ী, BSBD অ্যাকাউন্টের গ্রাহকরা প্রতি মাসে চারটি cash withdrawal বিনামূল্যে করতে পারবেন। প্রথম চারটি withdrawal এর পর অতিরিক্ত প্রতিটি cash withdrawal এর জন্য অতিরিক্ত ১৫ টাকা এবং সঙ্গে GST দিতে হবে।

তবে শুধু চারটির বেশি টাকা তোলার ক্ষেত্রেই পরিবর্তন হচ্ছে না। মাসে বিনামূল্যে টাকা তোলার চারটি লেনদেনের হিসাব কীভাবে করা হবে, সেই নিয়মেও বদল আনছে SBI।

কোন কোন লেনদেন চারটি free withdrawal এর মধ্যে ধরা হবে?

আগের নিয়মে digital transactions কে মাসিক চারটি free withdrawal এর হিসাবের বাইরে রাখা হত। কিন্তু নতুন নিয়মে সেই বাদ দেওয়ার ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। নতুন কাঠামোয় মাসে চারটি বিনামূল্যের cash withdrawal এর মধ্যে থাকবে SBI ATM থেকে cash withdrawal, 
অন্য ব্যাঙ্কের ATM থেকে cash withdrawal, ব্যাঙ্কের শাখা থেকে cash withdrawal এবং Aadhaar Enabled Payment System এর মাধ্যমে cash transaction। 

অর্থাৎ, BSBD অ্যাকাউন্টের গ্রাহকরা মাসে এই ধরনের cash withdrawal মিলিয়ে চারটি পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন। চারটি withdrawal এর সীমা অতিক্রম করলে অতিরিক্ত প্রতিটি লেনদেনের জন্য ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য GST দিতে হবে।

SBI BSBD Account কী?

Basic Savings Bank Deposit Account সংক্ষেপে BSBD Account, মূলত আর্থিক অন্তর্ভুক্তি বা financial inclusion কে উৎসাহিত করার জন্য তৈরি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা যাতে ন্যূনতম ব্যালান্স রাখার চাপ ছাড়াই প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।

Advertisement

SBI এর BSBD Account এর ক্ষেত্রে গ্রাহককে minimum balance বজায় রাখতে হয় না। অর্থাৎ, অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা সবসময় রেখে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে এই অ্যাকাউন্টের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। BSBD Account এ cheque book facility দেওয়া হয় না। গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় withdrawal form ব্যবহার করে টাকা তুলতে পারেন। এছাড়াও ATM এর মাধ্যমে টাকা তোলার সুবিধা রয়েছে।

কোন কোন পরিষেবা বিনামূল্যে?

মাসে চারটি cash withdrawal বিনামূল্যে করার সুবিধার পাশাপাশি BSBD Account গ্রাহকদের আরও বেশ কিছু পরিষেবা কোনও চার্জ ছাড়াই দেওয়া হয়।

প্রথমত, BSBD Account এর সঙ্গে দেওয়া basic RuPay ATM cum debit card এর জন্য কোনও issuance charge নেওয়া হয় না। পাশাপাশি এই কার্ডের জন্য গ্রাহককে annual maintenance charge ও দিতে হয় না।

এছাড়াও NEFT এবং RTGS-এর মতো payment channel এর মাধ্যমে electronic credit এর জন্য কোনও চার্জ নেওয়া হয় না।

কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের ইস্যু করা cheque জমা দেওয়া বা collection এর ক্ষেত্রেও কোনও চার্জ নেই।

কোনও BSBD Account দীর্ঘদিন ব্যবহার না করার কারণে সেটি inoperative হয়ে গেলে, সেটি পুনরায় সক্রিয় করার জন্যও SBI কোনও fee নেয় না।

তবে গ্রাহকদের মনে রাখতে হবে, account closure এর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হতে পারে।

১ অক্টোবর থেকে কী কী মাথায় রাখতে হবে?

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর BSBD Account-এর গ্রাহকদের মাসে কতবার cash transaction করছেন, সেদিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা নিয়মিত ATM, ব্যাঙ্কের branch অথবা AEPS এর মাধ্যমে টাকা তোলেন, তাঁদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

কারণ, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে প্রথম চারটি cash withdrawal বিনামূল্যে হলেও তার পরের প্রতিটি cash withdrawal এর জন্য ১৫  টাকা এবং GST দিতে হবে।

এছাড়া নতুন নিয়মে আগে digital transactions কে চারটি free withdrawal এর হিসাবের বাইরে রাখা হলেও সেই সুবিধা আর থাকছে না। ফলে মাসিক cash transaction-এর হিসাব রাখার ক্ষেত্রে BSBD Account এর গ্রাহকদের আরও সতর্ক থাকতে হবে।

অর্থাৎ, BSBD Account এ minimum balance না রাখার সুবিধা থাকলেও, ঘন ঘন cash withdrawal করা গ্রাহকদের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত খরচ হতে পারে। তাই প্রয়োজন না হলে চারটি free withdrawal এর সীমা অতিক্রম না করাই গ্রাহকদের জন্য সুবিধাজনক হতে পারে।

POST A COMMENT
Advertisement