Special Fixed Deposit Rates 2026: ৪৪৪ দিনের FD তে বাড়তি সুদ, SBI, PNB নাকি BoB, কোথায় রাখবেন?

Special Fixed Deposit Rates 2026: ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে বাড়তি সুদ। SBI, PNB নাকি ব্যাঙ্ক অফ বরোদা; কোথায় টাকা রাখলে বেশি লাভ? সহজ হিসেব জেনে রাখুন।

Advertisement
 ৪৪৪ দিনের FD তে বাড়তি সুদ, SBI, PNB নাকি BoB, কোথায় রাখবেন?SBI, PNB নাকি ব্যাঙ্ক অফ বরোদা; কোথায় টাকা রাখলে বেশি লাভ? সহজ হিসেব জেনে রাখুন।
হাইলাইটস
  • ফিক্সড ডিপোজিট (FD) আজও সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ মাধ্যম।
  • বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারে আলাদা।
  • সঠিক স্কিম বেছে নেওয়া জরুরি।

Special FD interest rates 444 days Bank of Baroda: আমজনতার কাছে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (FD) আজও সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ মাধ্যম। তবে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারে আলাদা। তাই সঠিক স্কিম বেছে নেওয়া জরুরি। সাধারণ এফডি-র বদলে বিশেষ বা 'স্পেশাল ফিক্সড ডিপোজিট' স্কিমে লাভ কিছুটা বেশি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অফ বরোদা (BoB)-র মতো দেশের প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে এমন স্কিম পেয়ে যাবেন। নির্দিষ্ট মেয়াদের বেশ কিছু বিশেষ স্কিম রয়েছে। এগুলিতে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় কিছুটা বেশি রিটার্ন পাবেন।

এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিঃসন্দেহে ৪৪৪ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট প্ল্যান। আসুন দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক এই ৪৪৪ দিনের আমানতে ঠিক কত শতাংশ সুদ দিচ্ছে।

ব্যাঙ্ক অফ বরোদার 'স্কয়ার ড্রাইভ' ডিপোজিট স্কিম
ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি 'স্কয়ার ড্রাইভ' স্পেশাল এফডি স্কিম চালু করেছে। ৪৪৪ দিনের মেয়াদ। এই স্পেশাল এফডিতে সাধারণ গ্রাহকরা বার্ষিক ৬.৪৫ শতাংশ হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা (Senior Citizens) ৬.৯৫ শতাংশ সুদ পাবেন। সুুপার-সিনিয়ররা (৮০ বছর বা তার বেশি বয়সি) পাবেন ৭.০৫ শতাংশ সুদ।

'নন-কল্যাবল' অপশনে এক্সট্রা বেনেফিটস: যাঁরা টার্ম শেষের আগে টাকা তুলবেন না (Non-Callable Deposit) অর্থাৎ নন-কল্যাবল অপশন চুজ করবেন, তাঁরা অতিরিক্ত ০.০৫ শতাংশ (5 basis points) সুদ পাবেন। ফলে নন-কল্যাবল ক্যাটাগরিতে সাধারণ বয়সীরা ৬.৫০ শতাংশ, সিনিয়র সিটিজেনরা ৭.০০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। 

SBI vs. PNB: ৪৪৪ দিনের মেয়াদে কারা এগিয়ে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Amrit Vrishti): এসবিআই-এর ৪৪৪ দিনের 'অমৃত বৃষ্টি' (Amrit Vrishti) স্কিমে সাধারণ বয়সীরা ৬.৪৫ শতাংশ সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা ৬.৯৫ শতাংশ হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা ৫ বছর বা তার বেশি মেয়াদের 'এসবিআই উই কেয়ার' (SBI WeCare) স্কিমে টাকা রাখলে বার্ষিক ৭.০৫ শতাংশ সুদ পাবেন।

Advertisement

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB): বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে ৪৪৪ দিনের মেয়াদে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে পিএনবি। এই ব্যাঙ্গে ৪৪৪ দিনের আমানতে সাধারণ বয়সীরা ৬.৬০ শতাংশ, সিনিয়র সিটিজেনরা ৭.১০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা ৭.৪০ শতাংশ হারে সুদ পাবেন।

বিনিয়োগের আগে কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
আর্থিক বিশেষজ্ঞদের মতে, সাধারণ FD-র চেয়ে স্পেশাল এফডি-তে রিটার্ন কিছুটা বেশি। তবে সুদের হার,  শর্তাবলী, এমার্জেন্সিতে আগেভাগেই টাকা তোলার নিয়ম (Premature Withdrawal Rules) এবং আয়করের হিসেব ভাল করে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে নন-কল্যাবল স্কিমে টাকা জমা রাখার আগে ভাল করে ভেবে দেখুন। এই টাকা কিন্তু মেয়াদ শেষের আগে কোনওভাবেই তোলা যায় না। ফলে এমার্জেন্সি ফান্ড হিসেবে ট্রিট করলে সেই টাকা কখনই এই স্কিমে রাখবেন না।  

POST A COMMENT
Advertisement