স্টক মার্কেটে ধসসপ্তাহের প্রথম দিনই শেয়ারবাজারে বড় পতন। সেনসেক্স এবং নিফটি, দুই সূচকেই বিরাট পতন দেখেছে। ৩৫০ পয়েন্টের বেশি নেমেছে সেনসেক্স। আর নিফটির হালও বিরাট খারাপ। যার ফলে সকালের আর্লি ট্রেডিংয়ে বিরাট ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। ডুবেছে কোটি কোটি টাকা। এ দিন টিসিএস, এইচসিএল টেক, ইনফোসিস, ইন্ডিগো, এইচইউএল, এসবিআই থেকে শুরু করে একাধিক বড় স্টকে পতন হয়েছে। তাই ঝটপট বাজারের হাল জেনে নিন।
খুলতেই পড়ে গিয়েছে সেনসেক্স এবং নিফটি
আজ খুলতেই খারাপ হাল খারাপ হয় সেনসেক্স এবং নিফটির। শুক্রবার যেখানে এই সূচক ৭৮,০০৯ পয়েন্ট শেষ করেছিল, সেটা সোমবার ওপেনিং দেয় ৭৭,৮৯২ পয়েন্ট। তারপর ৪২৯ পয়েন্টে নেমে ৭৭,৫৭৯ এসে দাঁড়ায়।
একই হাল হয়েছে নিফটির। এটি ১০০ পয়েন্টের বেশি ধসে যায়। নেমে যায় ২৪২৫৯ পয়েন্টে। যার ফলে বিরাট ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।
আইটি শেয়ারগুলিতে বড় পতন
আজ খুবই খারাপ হাল আইটি স্টকগুলির। একাধিক বড় শেয়ারের দামে ধস নেমেছে। টিসিএস-এর শেয়ার পড়েছে ১.৬০ শতাংশ। এছাড়া ইনফোসিস শেয়ার ১.৫৫ শতাংশ, এইচসিএস টেক শেয়ার ১.৪৫ শতাংশ, টেক মাহিন্দ্রা শেয়ার ১.২০ শতাংশ এবং এমফাসিসের শেয়ার ৩.১০ শতাংশ নেমেছে।
আরও এতাধিক স্টকে ভাঙন
তবে শুধু আইটি স্টক নয়, আরও একাধিক স্টকে বিরাট ভাঙন নেমেছে। এক্ষেত্রে ভোল্টাসের শেয়ার ২.৬০ শতাংশ, ফোনিক্সের শেয়ার ২ শতাংশ, ফর্টিসের শেয়ার ১.৯০ শতাংশ, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ১.২০ শতাংশ পর্যন্ত নেমেছে মিডক্যাপ ক্যাটেগোরিতে। আর লার্জক্যাপ সেকশনে এইচইউএল শেয়ার ১.৪০ শতাংশ, এসবিআই শেয়ার ১.৩৫ শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার ১.৩০ শতাংশ নেমেছে লার্জক্যাপ সেকশনে।
কেন শেয়ারবাজারে বড় পতন
সপ্তাহের প্রথম দিনই শেয়ারবাজারে বিরাট পতন। আর এমনটা কেন হল, সেই উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমে গিয়েছে। কিন্তু তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। এমনকী আমেরিকা ও ইরানের মধ্যে ডিলও হচ্ছে। এছাড়া ভারতীয় টাকাও ডলারের সাপেক্ষে দুর্বল হয়েছে। যার প্রভাব পড়ছে মার্কেটে। তলিয়ে যাচ্ছে সেনসেক্স ও নিফটি। তাই এই সময় একটু সতর্ক হয়েই বিনিয়োগ করতে হবে। নইলে বিপদ বাড়বে বই কমবে না।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।