রেপো রেট তো বেড়েছে, Post Office Savings Schemes এ Interest Rate এখন কত?

সদ্য রেপো রেট বাড়িয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। তবে তার আগেই ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ক্ষুদ্র সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীদের সুদের হার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement
রেপো রেট তো বেড়েছে, Post Office Savings Schemes এ Interest Rate এখন কত?পোস্ট অফিস সেভিংস স্কিম।
হাইলাইটস
  • পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং এনএসসিতে সুদ ঘোষণা।
  • সুদের হার বাড়ানো বা কমানো হয়নি।

বেড়েছে রেপো রেট। তার আগেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আর সেই সুদের হার একই আছে। সহজ ভাষায়, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার অপরিবর্তিত। টানা ১০টি ত্রৈমাসিকে সুদের হারে কোনও পরিবর্তন হল না। এবার দেখে নিন কোন স্কিমে এখন কতটা সুদ পাওয়া যাচ্ছে। 

১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের মতোই থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে সুদের হার ছিল, সেটাই আগামী তিন মাসেও থাকবে। 

পিপিএফে সুদ

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) বিনিয়োগকারীরা বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগ এবং কর সাশ্রয়ের সুবিধে মেলে পিপিএফে। কেন্দ্র সুদের হার অপরিবর্তিত রাখায় অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকেও এই স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ মিলবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ 

কন্যাসন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চালু হয়েছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। সুদের হার অপরিবর্তিত। এই স্কিমে বিনিয়োগকারীরা বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। 

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ

প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) বার্ষিক ৮.২ শতাংশ সুদ।

এনএসসি ও কিষাণ বিকাশ পত্রে সুদ

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) বার্ষিক ৭.৭ শতাংশ সুদ। অন্যদিকে কিষাণ বিকাশ পত্রে (KVP) মিলবে ৭.৫ শতাংশ সুদ। এই সুদের হারে বিনিয়োগ করলে ১১৫ মাস বা ৯ বছর ৭ মাসে সঞ্চয় হবে ডাবল।

পোস্ট অফিসের  অন্যান্য স্কিমে সুদ

পোস্ট অফিসের স্কিম সুদের হার
সেভিংস ডিপোজিট    ৪%
১ বছরের ডিপোজিট  ৬.৯%
২ বছরের ডিপোজিট ৭%
৩ বছরের ডিপোজিট ৭.১%
৫ বছরের ডিপোজিট ৭.৫%
৫ বছরের রেকারিং ডিপোজিট ৬.৭%
মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম ৭.৪%

প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের সুদের হার নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে উপরোক্ত সুদের হার।

Advertisement

POST A COMMENT
Advertisement