মাল্টিব্যাগার স্টকশেয়ারবাজারের কিছু স্টক একবারে সেরার সেরা। এই সব স্টকে বিনিয়োগ করে অনেকেই কোটিপতি হয়ে গিয়েছেন। আর আজ এমনই একটি স্টকের কথা জানাব। আসলে আজ ওয়ান গ্লোবাল সার্ভিস প্রোভাইডার লিমিটেড স্টক সম্পর্কে আলোচনা করব। একটা সময় এই স্টকের দাম ছিল মাত্র ৯ টাকা। আর আজ সেটাই হয়ে গিয়েছে ৬০০ টাকা। ৫ বছরেই বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে এই স্টক। তাই আর দেরি না করে এই স্টক সম্পর্কে জেনে নেওয়া যাক।
কেমন পারফর্ম্যান্স ছিল এই স্টকের?
দ্রুত একবার এই স্টকের ৫ বছরের পারফর্ম্যান্স দেখে নেওয়া যাক। ১৮ জুন, ২০২১-এ এর দাম ছিল ৯.৭০ টাকা। আর সোমবার সপ্তাহের প্রথম ট্রেডিং ডে-তে এই স্টকের দাম ৪.৯৬ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৬৬৫.৩৫ টাকায়। যার ফলে এই ৫ বছরে ইনভেস্টররা পেয়েছেন ৬,৭৫৯ শতাংশ রিটার্ন।
৫ বছর আগে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে কত পেতেন এখন?
আসুন সেই হিসেবটা করে নেওয়া যাক। ধরা যাক আপনি ৯.৭০ টাকা দরে ১ লক্ষ টাকা ইনভেস্ট করে রেখেছিলেন এই সংস্থায়। সেক্ষেত্রে এতদিনে সেই টাকাটা ৬৮ লক্ষ টাকা হয়ে যেত। আপনি মালামাল হয়ে যেতেন।
১ বছরে টাকা ডাবল
শুধু ৫ বছরের হিসেব করে লাভ নেই। বরং ১ বছরের হিসেবেও বাম্পার রিটার্ন দিয়েছে এই স্টক। এই তো ২০ জুন, ২০২৫ সালেরও এটির দাম ছিল ২৩৫ টাকা। আর সেটা এখন ৪১০ টাকা বেড়ে গিয়েছে। অর্থাৎ মিলেছে প্রায় ১৬১ শতাংশ রিটার্ন। এর ফলে স্টকটির মার্কেট ক্যাপিটালাইজেশনও ১২৪০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
কোম্পানিটা করে কী?
এতক্ষণ ধরে কোম্পানিটা কত টাকা রিটার্ন দিয়েছে সেই নিয়ে আলোচনা হল। এবার কোম্পানিটা কী করে, সেটে জেনে নেওয়া জরুরি। আসলে এই সংস্থাটি তৈরি হয়েছে ১৯৯২ সালে। এটি লাইফ সায়েন্স এবং হেলথকেয়ার সলিউশন সেক্টরে কাজ করে। এখন কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি কনসালটেন্সি সার্ভিসেও কাজ শুরু করেছে। তাই স্টকটার দিকে নজর রয়েছে অনেকেরই।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।