Oracle-এর পর এবার বড় ছাঁটাই হতে পারে Meta-তেও। আগামী কয়েক মাসে মোট ১৬ হাজার কর্মীর চাকরি যেতে পারে। প্রথম ধাপে ২০ মে-র মধ্যেই প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।Oracle-এর পর এবার বড় ছাঁটাই হতে পারে Meta-তেও। আগামী কয়েক মাসে মোট ১৬ হাজার কর্মীর চাকরি যেতে পারে। প্রথম ধাপে ২০ মে-র মধ্যেই প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। Facebook-এর মালিক সংস্থায় IT-র চাকরি Software Engineer-দের কাছে বেশ আকর্ষণীয় একটি বিষয়। কিন্তু সেখানেই ছাঁটাইয়ের খবরে দুশ্চিন্তার মেঘ IT সেক্টরে। বিশেষজ্ঞরা বলছেন, AI ইমপ্লিমেন্টেশন এবং বেশ কিছু প্রোজেক্ট বন্ধ ও কস্ট কাটিংয়ের উদ্দেশ্যেই IT সেক্টরে বড় সংস্থাগুলি কর্মী সংখ্যা কমাচ্ছে। সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৬ সাল জুড়ে ধাপে ধাপে ছাঁটাই হবে। প্রথম ধাপেই সংস্থার মোট কর্মীর প্রায় 10% প্রভাবিত হতে পারেন। যদিও সংস্থার তরফে এখনও অফিসিয়ালি পুরো পরিকল্পনা জানানো হয়নি।
কেন এই ছাঁটাই?
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র দিকে জোর দেওয়া হচ্ছে। সংস্থার প্রধান Mark Zuckerberg আগেই জানিয়েছেন, ভবিষ্যতে AI-ই হবে মূল ফোকাস। সেই লক্ষ্যেই কর্মী সংখ্যা কমিয়ে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
খবর অনুযায়ী, সংস্থা প্রায় ১৩৫ বিলিয়ন ডলার খরচ করতে চলেছে। তার বেশিরভাগটাই AI সংক্রান্ত কাজের জন্য। ডেটা সেন্টার, চিপস এবং সফটওয়্যার তৈরির মতো ক্ষেত্রে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ফলে পুরনো অনেক কাজ এখন AI দিয়েই করানো হবে। তবে AI নিয়ে পড়াশোনা আছে, এমন কর্মীদেরও নতুন করে নিয়োগ করা হতে পারে।
কাদের চাকরি যেতে পারে?
সূত্রের খবর, কর্মীদের কাজের পারফরম্যান্স এবং AI-র সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করেই ছাঁটাইয়ের তালিকা তৈরি হচ্ছে। সংস্থার ভিতরে ইতিমধ্যেই টিম বদলানো শুরু হয়েছে। অনেক ইঞ্জিনিয়ারকে নতুন AI প্রজেক্টে পাঠানো হয়েছে।
আগেও বড় ছাঁটাই হয়েছে
এই প্রথম নয়। এর আগেও ২০২২ এবং ২০২৩ সালে বড় ছাঁটাই করেছিল Meta Platforms। সেই সময় প্রায় ২১ হাজার কর্মী চাকরি হারান। সেই সময়কে 'ইয়ার অফ এফিসিয়েন্সি' বলেছিলেন মার্ক জুকারবার্গ। তখন সংস্থা খরচ কমানো এবং কাজের গতি বাড়ানোর উপর জোর দিয়েছিল।
শুধু মেটা নয়, অন্য সংস্থাতেও একই ছবি
শুধু মেটাই নয়, গোটা টেক ইন্ডাস্ট্রিতেই এখন একই প্রবণতা দেখা যাচ্ছে। Amazon-এর মতো সংস্থাও সম্প্রতি প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে বলে খবর। ফিনটেক সংস্থা Block-ও কর্মী কমিয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০২৬ সালেই বিশ্বজুড়ে ৭৩ হাজারের বেশি Tech কর্মী চাকরি হারিয়েছেন। প্রায় ৯৫টি সংস্থা ছাঁটাই করেছে। ফলে একসময়ের booming IT Sector-এর চাকরির বাজারই এখন রীতিমতো অনিশ্চিত পর্যায়ে পৌঁছে গিয়েছে।
বেশিরভাগ বড় সংস্থা এখন AI-র দিকে ঝুঁকছে। তাই অনেক পুরনো কাজ কমে যাচ্ছে। সেই কারণেই কর্মী ছাঁটাই হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামিদিনে AI সংক্রান্ত পড়াশোনা থাকলে তবেই IT-তে চাকরি পাওয়া সহজ হবে। তাই নতুন Skill Develop করা এখন খুবই জরুরি।