Top 5 Electric Scooter: ভারতে এই 5 ইলেকট্রিক স্কুটার বিক্রিতে টপে, শীর্ষে TVS, Bajaj না Ola?

ভারতীয় ইভি টু-হুইলার বাজারে দাপট দেখানো ওলা ইলেকট্রিককে পিছনে ফেলেছে গ্রিভস ইলেকট্রিক। তবে টপ ফাইভে এখন শীর্ষস্থান ধরে রেখেছে অন্য একটি সংস্থা।

Advertisement
ভারতে এই 5 ইলেকট্রিক স্কুটার বিক্রিতে টপে, শীর্ষে TVS, Bajaj না Ola? টপ ফাইভ ইলেকট্রিক স্কুটার।
হাইলাইটস
  • বিক্রিতে পিছোল ওলা ইভি।
  • এগিয়ে গেল গ্রিভস।

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার বাজারে সেপ্টেম্বর মাসে দেখা যেতে পারে নতুন সমীকরণ। মাসের শুরুর দিকের পরিসংখ্যান অন্তত তেমনই ইঙ্গিত। এত দিন সেরা পাঁচ ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিত ওলা ইলেকট্রিক। কিন্তু এ বার সেই তালিকা থেকেই ওলাকে ছিটকে দিয়েছে একটি সংস্থা।

এই পরিসংখ্যান সেপ্টেম্বরের প্রথম ৯ দিনের। আর এই সময়ের বিক্রির নিরিখেই টপ-৫ ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারকদের তালিকায় ঢুকে পড়েছে গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি। ‘অ্যাম্পিয়ার’ নামে ইলেকট্রিক স্কুটার বিক্রি করে সংস্থাটি। অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও ওলা ইলেকট্রিকের থেকে বেশি গাড়ি বিক্রি করেছিল গ্রিভস ইলেকট্রিক।

প্রথম পাঁচে কারা?

২০২৬ সালের অগস্টে ভারতীয় বাজারে মোট ১,৮৩,২০৪টি ইলেকট্রিক টু-হুইলার বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইভি টু-হুইলার বিক্রি করেছে টিভিএস। অগাস্টে সংস্থাটির বিক্রির পরিমাণ ছিল ৪৮,৯৩৮টি স্কুটার।

দ্বিতীয় স্থানে রয়েছে বজাজ অটো। অগাস্টে সংস্থাটি ৪১,১১৪টি ইলেকট্রিক টু-হুইলার বিক্রি করেছে। তৃতীয় স্থানে এথার এনার্জি। তাদের বিক্রির পরিমাণ ২৮,৭৫৭টি ইলেকট্রিক স্কুটার।

চতুর্থ বৃহত্তম ইভি টু-হুইলার ব্র্যান্ড হিরো ভিডা। অগস্টে সংস্থাটি ১৯,০০৭টি ইউনিট বিক্রি করেছে। পঞ্চম স্থানে ছিল ওলা ইলেকট্রিক। তাদের বিক্রি ১৩,৮৫২টি ইউনিট।

অন্যদিকে অগস্টে গ্রিভস ইলেকট্রিকের বিক্রি হয়েছিল ৮,৬১৩টি ইউনিট। সেপ্টেম্বরের শুরুতেই যে বে ওলা ইলেকট্রিককে পিছনে ফেলেছে গ্রিভস, তাতে এখন নজর থাকবে মাসের শেষপর্যন্ত এই লিড তারা ধরে রাখতে পারে কিনা। পুরো সেপ্টেম্বরের বিক্রির পরিসংখ্যান প্রকাশ্যে এলে ছবিটা আরও স্পষ্ট হবে।

কার কত বিক্রি?

২ বছর ধরে ভারতীয় ইভি টু-হুইলার বাজারে দাপট দেখানো ওলা ইলেকট্রিককে পিছনে ফেলেছে গ্রিভস ইলেকট্রিক। সেপ্টেম্বরের গাড়ি রেজিস্ট্রেশনের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত গ্রিভস ইলেকট্রিকের ২,৬৪৫টি ইলেকট্রিক টু-হুইলার বিক্রি হয়েছে। এর ফলে সংস্থাটির বাজারদখল বেড়ে হয়েছে ৪.৬ শতাংশ।

অন্যদিকে ওলা ইলেকট্রিকের বিক্রি হয়েছে  ২,৬০৭টি। সংস্থাটির বাজারদখল ৪.৫ শতাংশ। অগাস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে গ্রিভস ইলেকট্রিকের বিক্রি বেড়েছে প্রায় ৬৬ শতাংশ। অগাস্টের প্রথম ৯ দিনে যেখানে সংস্থাটি ১,৫৯৭টি ইউনিট বিক্রি করেছিল, সেখানে সেপ্টেম্বরের প্রথম ৯ দিনেই বিক্রি হয়েছে ২,৬৪৫টি ইউনিট।

Advertisement

POST A COMMENT
Advertisement