8th Pay Commission Salary Update: কেন্দ্রের প্রাইমারি শিক্ষকদের মাইনে হতে পারে ৯১ হাজার টাকা? পিওনেরও মোটা বেতন!

8th Pay Commission Update: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের রিপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কমিশনের বৈঠক চলছে এবং কর্মচারীরা এই বৈঠকে বেতন বৃদ্ধি নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেছেন। যদি সপ্তম বেতন কমিশনের ফর্মুলার উপর ভিত্তি করে ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়িত হয়, তবে পিয়ন, শিক্ষক এবং আধিকারিকদের বেসিক বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

Advertisement
কেন্দ্রের প্রাইমারি শিক্ষকদের মাইনে হতে পারে ৯১ হাজার টাকা? পিওনেরও মোটা বেতন!অষ্টম পে কমিশনে কার কত স্যালারি বাড়তে চলেছে?

8th Pay Commission Salary Hike:  অষ্টম বেতন কমিশন নিজের কাজ শুরু করে দিয়েছে। কমিশন বর্তমানে চেন্নাইতে বৈঠকে বসেছে। এদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা তাদের বেতন ও পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধির দাবি করছেন। তারা তাদের বেতন প্রায় তিনগুণ বাড়ানোর দাবি করছেন। তবে, কমিশন এখনো তার চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করেনি। রিপোর্ট সম্পূর্ণ হলে সরকারি অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে। এরপরেই বেতন বৃদ্ধির ঘোষণা করা হবে।

ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়েছে ২.৫৭
যদি সপ্তম বেতন কমিশনের ফর্মুলাকে ভিত্তি হিসেবে নেওয়া হয় এবং ২.৫৭ গুণ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হয়, তাহলে কর্মচারীদের বেসিক বেতনে বড় ধরনের বৃদ্ধি হতে পারে। এই অনুযায়ী, বিভিন্ন স্তরের কর্মচারীদের নতুন  বেসিক বেতন এইরকম হতে পারে। চলুন এই নিয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক।

পিয়নের বেতন কত বাড়বে?
গ্রুপ-ডি অর্থাৎ পে ম্যাট্রিক্স লেভেল-১ এর কর্মচারীদের বর্তমান বেসিক বেতন হল ১৮,০০০ টাকা। অষ্টম বেতন কমিশনের ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর লাগু করা হলে, এটি বেড়ে প্রায় ৪৬, ২৬০ টাকা হতে পারে। এর মধ্যে DA এবং HRA-এর মতো ভাতাগুলোও অন্তর্ভুক্ত হবে।

শিক্ষকের বেতন যা হতে পারে
পে ম্যাট্রিক্স লেভেল-৬ এর কর্মচারী অর্থাৎ শিক্ষকদের বর্তমান বেসিক বেতন ৩৫,৪০০ টাকা। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী, এটি বেড়ে প্রায় ৯০,৯৭৮ টাকা হতে পারে। এর মানে হলো, একজন প্রাথমিক বা টিজিটি শিক্ষকের বেসিক বেতন প্রায় ৯১,০০০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

আধিকারিকদের বেতন বৃদ্ধি হতে পারে এতটা
ক্লাস-১ অফিসার অর্থাৎ পে ম্যাট্রিক্স লেভেল-১০ কর্মচারীদের বর্তমান বেসিক বেতন হল ৫৬,১০০ টাকা। যদি ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর লাগু করা হয়, তবে এটি বেড়ে প্রায়  ১,৪৪,১৭৭ টাকা হতে পারে। এর মানে হলো, অফিসারদের বেসিক বেতন প্রায় ১.৪৪ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন
যদি একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর ন্যূনতম পেনশন বর্তমানে ৯,০০০ টাকা হয়, তাহলে ২.৫৭-এর ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে তা বেড়ে প্রায় ২৩,১৩০ টাকা হতে পারে।

Advertisement

তবে অষ্টম বেতন কমিশনের  রিপোর্ট প্রকাশিত ও সরকার কর্তৃক অনুমোদিত হওয়ার পরেই নতুন বেতন ও পেনশন নির্ধারণ করা হবে। বর্তমানে, ২.৫৭-এর  ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে কর্মচারীদের সম্ভাব্য বেতন বৃদ্ধির হিসাব করা হয়েছে।


 

POST A COMMENT
Advertisement