8th Pay Commission Latest Update: অষ্টম বেতন কমিশন গঠনের একবছর, কবে অ্যাকাউন্টে ঢুকছে টাকা? লেটেস্ট আপডেট জানুন

8th Pay Commission Update: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার অষ্টম বেতন কমিশনকে অনুমোদন দেয় ৩ নভেম্বর, ২০২৫। অষ্টম পে কমিশনকে সুপারিশসহ রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়। এর মধ্যে ১২ মাস ইতিমধ্যে পার হয়ে গেছে।

Advertisement
 অষ্টম বেতন কমিশন গঠনের একবছর, কবে অ্যাকাউন্টে ঢুকছে টাকা? লেটেস্ট আপডেট জানুনবেতন সরাসরি ৫১,০০০ টাকা বাড়ছে?

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th CPC)  গঠনের এক বছর পেরিয়ে গেলেও, কেন্দ্রীয় কর্মচারীরা এখনও অপেক্ষায় আছেন যে বেতন সংশোধন কবে হবে এবং বর্ধিত বেতন কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে। বেতন কমিশনের বৈঠকগুলো চলছে এবং বিভিন্ন দাবির পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোরও দাবি উঠেছে, যা বেতন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে। তবে, নতুন বেতন কাঠামো সম্পর্কে চিত্রটি এখনও স্পষ্ট করা হয়নি। অষ্টম বেতন কমিশনকে ১৮ মাসের মধ্যে তার রিপোর্ট জমা দিতে হবে এবং এর মধ্যেই ১২ মাস পার হয়ে গেছে।

৩ নভেম্বর গঠিত হলেও রিপোর্ট কবে আসবে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ৩ নভেম্বর, ২০২৫-এ অষ্টম বেতন কমিশন গঠন করেছিল, কিন্তু এক বছর পরেও বেতন বৃদ্ধি এবং ফিটমেন্ট ফ্যাক্টরসহ অন্যান্য বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে মা। অষ্টম বেতন কমিশনের রিপোর্টের বিষয়ে উল্লেখ্য যে, এটি গঠনের পর এই কাজের জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছিল এবং এর শেষ তারিখ মে ২০২৭, অর্থাৎ মাত্র ছয় মাস বাকি আছে।

বর্ধিত বেতন কবে অ্যাকাউন্টে জমা হবে?
এখন সবাই এই প্রশ্নের উত্তর খুঁজছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কবে বেতন বৃদ্ধির আশা করতে পারেন? উল্লেখ্য যে, অষ্টম বেতন কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে তার রিপোর্ট জমা দেবে। ফলে, কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি হবে না। কমিশনের সুপারিশগুলো পাওয়ার পর, কেন্দ্রীয় সরকার সেগুলো খতিয়ে দেখবে এবং সিদ্ধান্ত নেবে যে সেগুলো সম্পূর্ণভাবে গ্রহণ করা হবে, নাকি সংশোধনের মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পরেই বেতন বৃদ্ধির বিষয়টি পরিষ্কার হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, বেতন, ভাতা এবং পেনশন নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে নভেম্বর ২০২৫ থেকে প্রায় ১৮ মাস সময় দেওয়া হয়েছে। তাঁরা বলেছেন, কাগজে-কলমে অষ্টম বেতন কমিশনকে ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর বেতন সংশোধনের দায়িত্ব দেওয়া হলেও, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, কার্যকর হওয়ার তারিখ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম বেতন বৃদ্ধি দেখা যাওয়ার মধ্যে সাধারণত ব্যবধান থাকে। উদাহরণস্বরূপ, সপ্তম বেতন কমিশনে ২০১৬ সালের জানুয়ারি থেকে বেতন সংশোধন কার্যকর করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গিয়েছিল সেই বছরের জুন মাসে এবং বকেয়া অর্থ পরবর্তী মাসগুলিতে পরিশোধ করা হয়েছিল।

Advertisement

আপনার বেতন কতটা বাড়তে পারে?
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর প্রত্যাশিত বেতন বৃদ্ধি নিয়ে এখনও কোনও সরকারি পরিসংখ্যান প্রকাশ করা না হলেও, কর্মচারী সংগঠনগুলোর দাবির ভিত্তিতে বিশেষজ্ঞরা নানা রকম অনুমান করছেন।

পূর্ববর্তী বেতন কমিশনগুলোর বেতন বৃদ্ধির দিকে তাকালে দেখা যায়, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর গড় বেতন প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছিল। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরসহ সপ্তম বেতন কমিশন কর্মচারীদের প্রায় ২৩-২৫% বেতন বৃদ্ধি প্রদান করেছিল। এখন, অষ্টম বেতন কমিশনে সবচেয়ে বড় দাবি হলো ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮৩ করা। এটি হলে বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি নির্দিষ্ট সংখ্যা, যা কেন্দ্রীয় বেতন কমিশন কর্মচারীদের সংশোধনের পূর্বের মূল বেতন (বা পেনশন)-কে নতুন, সংশোধিত মূল বেতন কাঠামোতে রূপান্তর করার জন্য ব্যবহার করে। এই ফ্যাক্টরের যেকোনও পরিবর্তন সরাসরি বেতন, পেনশন এবং সংশ্লিষ্ট বকেয়ার উপর প্রভাব ফেলে।

বেতন সরাসরি ৫১,০০০ বৃদ্ধি পাবে
ফিটমেন্ট ফ্যাক্টরের গুরুত্ব এর গণনা এবং বেতনের উপর এর প্রভাব থেকে বোঝা যায়। ফিটমেন্টের সূত্রটি হলো 'নতুন মূল বেতন : বর্তমান মূল বেতন x  FF'।  উদাহরণস্বরূপ, ষষ্ঠ বেতন কমিশনে সর্বনিম্ন বেসিক বেতন ছিল ৭,০০০ টাকা, যা ২.৫৭  FF কার্যকর হওয়ার পর সরাসরি বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। এখন, যদি সরকার ৩.৮৩  FF বৃদ্ধির অনুমোদন দেয়, তাহলে সর্বনিম্ন বেসিক  বেতন হবে (১৮,০০০ টাকা x ৩.৮৩ = ৬৮,৯৪০ টাকা), অর্থাৎ বেতন ৫১,০০০ টাকা বৃদ্ধি পাবে। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করছে।

POST A COMMENT
Advertisement