Naihati Boro Maa Online Puja: অমাবস্যায় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিন WhatsApp-এ, কীভাবে? সবটা জানুন

নৈহাটির বড়মার মন্দিরে শুক্রবার পালিত হবে অন্নকূট উৎসব। সশরীরে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন না ভক্তরা। তবে অমাবস্যা তিথিতে পুজো দিন অনলাইনেই। এর জন্য WhatsApp নম্বরে নাম-গোত্র লিখে পাঠাতে হবে। রইল সেই নম্বর...

Advertisement
 অমাবস্যায় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিন WhatsApp-এ, কীভাবে? সবটা জানুননৈহাটি বড়মা মন্দির
হাইলাইটস
  • বড়মার মন্দিরে শুক্রবার পালিত হবে অন্নকূট উৎসব
  • অমাবস্যা তিথিতে পুজো দিন অনলাইনেই
  • WhatsApp নম্বরে নাম-গোত্র লিখে পাঠাতে হবে

নৈহাটির বড়মার মন্দিরে ধুমধাম করে পালিত হবে অন্নকূট উৎসব। শুক্রবার সেই উপলক্ষ্যে বিরাট আয়োজন করা হয়েছে। যদিও সশরীরে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন না ভক্তরা। তবে নিরাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ অন্নকূট পুজো দেওয়ার জন্য অনলাইনেই অভিনব বন্দোবস্ত করেছে নৈহাটি বড়কালী পুজো সমিটি ট্রাস্ট। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পুজো দিতে পারবেন ভক্তরা। কীভাবে হবে সবটা? জানুন বিস্তারিত...

৩ বৈশাখ, শুক্রবার অন্নকূট উৎসব পালিত হবে নৈহাটির জনপ্রিয় বড়মার মন্দিরে। অমাবস্যা লেগে গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটেই। অমাবস্যা থাকবে শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত। অমাবস্যার পুজো এবং অন্নকূট মহোৎসবের সমস্ত আয়োজনই অনলাইনে বাড়িতে বসেই দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে অগুন্তি ভক্তদের জন্য। নৈহাটি বড়মার মন্দিরের অফিসিয়াল ফেসবুক পেজে পুজোর লাইভ টেলিকাস্ট হবে শুক্রবার। 

এখানেই শেষ নয়, অনলাইনেই পুজোও দিতে পারবেন ভক্তরা। এর জন্য নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। 824082003 নম্বরে নাম ও গোত্র লিখে পাঠিয়ে দিলেই বড়মার কাছে আপনার পুজো অর্পণ করা হবে। তবে এই পুজোর জন্য আবেদন করতে হবে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে। যাঁরা এই সময়ের মধ্যে নাম ও গোত্র লিখে পাঠাতে পারবেন, তাঁদের পুজো যথাসময়ে দিয়ে দেবে মন্দির কর্তৃপক্ষই। 

শুক্রবারের এই পুজো পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে। সশরীরে পুজো দেওয়া না গেলেও শুধুমাত্র অন্নকূট ও বড়মার দর্শন করা যাবে। 

প্রতিদিনই নৈহাটির বড়মার মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড় জমে। দূরদূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে ও দর্শন করতে। বিশেষ তিথি, অমাবস্যা কিংবা উৎসবের দিনে সেই ভিড় কয়েক গুণ বেড়ে যায়। নতুন মন্দির নির্মাণের পর দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও পুজো দিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। ভিড় ঠেলে পুজো দিতে যেতে পারেন না অনেকেই। সে কারণেই অভিনব পন্থা নিল নৈহাটি বড়মার মন্দির। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement