Dhanteras 2026: এই বছর কখন শুরু, কখন শেষ ধনতেরস? সোনা কেনার শুভ সময় শুরু ক’টায়?

এই বছর কবে পড়েছে ধনতেরস? এইদিন নিয়ম মেনে পুজো ও কিছু বিশেষ জিনিসের কেনাকাটা করায় ধনধান্য ও সুখ-সম্পন্নতা বৃদ্ধি পায়। আসুন জেনে নিন ধনতেরস কবে পালন করা হবে এবং পুজোর শুভ মুহূর্ত কখন?

Advertisement
এই বছর কখন শুরু, কখন শেষ ধনতেরস? সোনা কেনার শুভ সময় শুরু ক’টায়?ধনতেরস ২০২৬
হাইলাইটস
  • অমৃত পাত্র হাতে উঠে এসেছিলেন দেবতাদের চিকিৎসক এবং আরোগ্যের দেব ধন্বন্তরির।

পুরাণমতে সমুদ্রমন্থনের সময় যে দিন স্বর্গ মর্ত্যের হারিয়ে যাওয়া শ্রী নিয়ে ফিরে এসেছিলেন নারায়ণ জায়া দেবী লক্ষ্মী সে দিন ছিল ত্রয়োদশী তিথি। এই দিনে হারানো গৌরব এবং শ্রী ফিরে পেয়েছিল বৈকুন্ঠলোক। অমৃত পাত্র হাতে উঠে এসেছিলেন দেবতাদের চিকিৎসক এবং আরোগ্যের দেব ধন্বন্তরির। তাই এই দিন পরিচিতি পেল ধনতেরস রূপে। সেই থেকেই বিশ্বাস এই দিন সোনা-রুপো কেনা শুভ। তাতে সংসারের শ্রী বজায় থাকে। এই বছর কবে পড়েছে ধনতেরস? এইদিন নিয়ম মেনে পুজো ও কিছু বিশেষ জিনিসের কেনাকাটা করায় ধনধান্য ও সুখ-সম্পন্নতা বৃদ্ধি পায়। আসুন জেনে নিন ধনতেরস কবে পালন করা হবে এবং পুজোর শুভ মুহূর্ত কখন?

ধনতেরসের শুভ মুহূর্ত
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ৬ নভেম্বর সকাল ৯.৩০ থেকে শুরু হবে শুভ সময়। তিথি শেষ হবে ৭ নভেম্বর ২০২৬-এর সকাল ১১টা ৪৫ মিনিটে। এরকম অবস্থায় ৬ নভেম্বর ধনতেরাস উৎসব পালন করা হবে। 

কেনাকাটা ও পুজোর শুভ মুহূর্ত কখন
ধনতেরসের সময় নতুন জিনিস কেনাকাটা করাকে খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সোনা, রূপো, পেতলের বাসন, ঝাঁটা ও গোটা ধনে কিনে ঘরে নিয়ে আসলে সুখ-সম্পন্নতা বাড়ে। অনেক মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসও এদিন কেনেন। কোনও নতুন কাজের সূচনা এইদিন থেকে করলে লাভদায়ক বলে মনে করা হয়। 

ধনতেরসের শুভ মুহূর্ত
কেনাকাটা করার শুভ সময়-৬ নভেম্বর সকাল সাড়ে নটা থেকে সন্ধে সাড়ে ৫টা পর্যন্ত। 
পুজোর শুভ মুহূর্ত-সন্ধে ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত।

ধনতেরসের পুজোর নিয়ম
ধনতেরসের দিন সকালে উঠে স্নান করুন। পুজোর জায়গা ভাল করে পরিষ্কার করে নিন। একটা চৌকির ওপর লাল কাপড় বিছিয়ে ভগবান ধন্বন্তী ও কুবের মহারাজের মূর্তি স্থাপন করুন। এর সঙ্গে মা লক্ষ্মীর পুজোও করা হয়ে থাকে। এঁদের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। গমের বাটি সামনে রাখুন। সব দেব-দেবীর কপালে সিঁদুর ও চন্দনের টিকা দিন। ফুল, ফল ও মিষ্টি ভোগ অর্পণ করুন। এঁদের মন্ত্রের জপ করুন। শেষে আরতি করে ও হাতজোড় করে সিখ-সমৃদ্ধির আশার্বাদ চান। 

Advertisement

ধনতেরসে কী কী কেনা শুভ
ধনতেরাসে কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে সোনা, রুপো, পিতলের বাসনপত্র বা নতুন বাসনপত্র, ঝাড়ু, ধনে পাতা, হলুদ কড়ি এবং লক্ষ্মী ও গণেশের মূর্তি কেনা শুভ বলে মনে করা হয়। এছাড়াও, আপনি গ্যাজেট, ইলেকট্রনিক সামগ্রী বা গৃহস্থালীর জিনিসপত্রও কিনতে পারেন। বিশ্বাস করা হয় যে ধনতেরাসে এই জিনিসগুলি কিনলে সম্পদ ও সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পায়। 

POST A COMMENT
Advertisement