কালীপুজো কবেআলো, আনন্দ এবং সমৃদ্ধির সবচেয়ে বড় উৎসব দীপাবলি। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যার দিন উদযাপিত হয় দীপাবলি। ২ বছরের পর এই বছর নভেম্বরে পড়েছে দীপাবলি। পশ্চিমবঙ্গে প্রধানত মা কালীর পুজো করা হয় এই দিন। যা শ্যামা পুজো নামেও পরিচিত। দেশের অন্যান্য স্থানে এই দিন লক্ষ্মী-গণেশের পুজোও করা হয়।
দীপাবলি অক্টোবর না নভেম্বরে, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেকের। নোট করে রাখুন, এ বছর নভেম্বরে পড়েছে দীপাবলি।
পঞ্জিকা অনুসারে, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিনে দীপাবলি পালিত হয়। এ বছর অমাবস্যার দিনটি ৮ নভেম্বর সকাল ১১টা ২৭ মিনিটে শুরু হয়ে ৯ নভেম্বর দুপুরে ১২টা ৩১ মিনিটে শেষ হবে। অর্থাৎ এ বছর দীপাবলি ৮ নভেম্বর অমাবস্যা তিথিতে উদযাপিত হবে।
এবার দীপাবলির পুজো শুরু হবে বিকেল ৫টা ৫৪ মিনিটে। চলবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত। নিশীথ রাতে (রাত ১১টা ৩৯ মিনিট থেকে ১২টা ৩১ মিনিট পর্যন্ত) কালীপূজার শুভ সময়।
দীপাবলির ক্যালেন্ডার
ধনতেরাস: নভেম্বর ৬, শুক্রবার
ছোটি দিওয়ালি/ ভূত চতুর্দশী: নভেম্বর ৭, শনিবার
দীপাবলি/কালীপুজো: ৮ নভেম্বর, রবিবার
ভাইফোঁটা: নভেম্বর ১১, বুধবার
কালীপুজো প্রধানত দু'টি মতে হয়ে থাকে, ব্রাহ্মণ্য মতে এবং তন্ত্র মতে। মধ্যরাতে নিশীথকালে তান্ত্রিক মতে বিশেষ পূজা ও হোম মধ্যরাত পর্যন্ত চলে। লাল জবা ফুল, মিষ্টি, ধূপ, প্রদীপ এবং ভোগ হিসেবে খিচুড়ি, লাবরা ও বিভিন্ন পদ নিবেদন করা হয়। অধিকাংশ মন্দিরে মা কালীকে সুরাও নিবেদন করা হয়।