Durga Puja Navami Timings: নবমী পুজোর শুভ সময় কখন? ক'টায় শুরু অঞ্জলি, জানুন নির্ঘণ্ট

আজ মহাষ্টমী। দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনকে নিয়ে রয়েছে বাঙালির আলাদা আবেগ। এদিকে এবার নবমী তিথি শুরু হয়ে যাচ্ছে সোমবারেই। পুজোর অন্তিম তিথি নবমী, যা ‘মহা’ অভিধা পেয়েছে। চলতি বছর নবমী তিথি কখন শুরু হচ্ছে, জেনে নিন।

Advertisement
নবমী পুজোর শুভ সময় কখন? ক'টায় শুরু অঞ্জলি, জানুন নির্ঘণ্টনবমীতে এ বার অঞ্জলি দেবেন কখন?

আজ মহাষ্টমী। দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনকে নিয়ে রয়েছে বাঙালির আলাদা আবেগ। এদিকে এবার নবমী তিথি শুরু হয়ে যাচ্ছে সোমবারেই। পুজোর অন্তিম তিথি নবমী, যা ‘মহা’ অভিধা পেয়েছে। চলতি বছর নবমী তিথি কখন শুরু হচ্ছে, জেনে নিন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
নবমী তিথি আরম্ভ-
বাংলা– ২ কার্তিক, সোমবার।
ইংরেজি – ১৯ অক্টোবর, সোমবার।
সময়– সকাল ১০টা ৫৩ মিনিট।
নবমী তিথি শেষ–
বাংলা– ৩ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি– ২০ অক্টোবর, মঙ্গলবার।
সময়– দুপুর ১২টা ৫১ মিনিট।


গুপ্রপ্রেস পঞ্জিকা মতে-
নবমী তিথি শুরু হবে
 ১৯ অক্টোবর সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে
নবমী তিথি শেষ
বাংলা– ২ কার্তিক, মঙ্গলবার।
ইংরেজি– ২০ অক্টোবর, মঙ্গলবার ।
সময়– সকাল ৯টা ২৯ মিনিট ৩৭ সেকেন্ড।

নবমীতে কুমারী পুজোর সঠিক সময়
যাঁরা নবরাত্রির নবমীতে কুমারী পুজো করতে চা তাঁদের ১৯ তারিখে তা করা উচিত। কন্যা পূজন ১৯  অক্টোবর সকাল ১০:৫১-এর পর করা যেতে পারে এবং কিছু রীতি অনুসারে, ২০২৬ সালের ২০ অক্টোবর দুপুর ১২:৫০ পর্যন্ত করা যাবে।

POST A COMMENT
Advertisement