Mahashtami Anjali And Sandhi Puja Timing: মহাষ্টমীর অঞ্জলি এ বছর ভোরবেলায়, সন্ধিপুজো তা হলে কখন?

গুপ্তপ্রেস না বিশুদ্ধ সিদ্ধান্ত, কোন রীতিতে মহাষ্টমীর পুজো হচ্ছে? এ বছর কি ভোরবেলা দিতে হবে মহাষ্টমীর অঞ্জলি? সন্ধিপুজোই বা কখন? জেনে নিন বিস্তারিত...

Advertisement
মহাষ্টমীর অঞ্জলি এ বছর ভোরবেলায়, সন্ধিপুজো তা হলে কখন?মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময়
হাইলাইটস
  • এ বছর কি ভোরবেলা মহাষ্টমীর অঞ্জলি?
  • সন্ধিপুজোই বা কখন?
  • গুপ্তপ্রেস না বিশুদ্ধ সিদ্ধান্ত, কোন রীতিতে মহাষ্টমীর পুজো?

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতোয়ারা হওয়ার সময়। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবীপক্ষের আগেই অনেক পুজোয় এসে গিয়েছে প্রতিমা। পুজো কমিটির সদস্যরা মিলিয়ে দেখে নিচ্ছেন পঞ্জিকা অনুযায়ী বোধন, কলাবউ স্নান, অঞ্জলির সময়। তবে এবার সন্ধিপুজো ও অঞ্জলির সময় নিয়ে খানিক বিভ্রান্তি তৈরি হয়েছে। 

এ বছর ২ দিন সপ্তমী কাটানোর পর বাঙালি অষ্টমী পালন করবে ১৯ অক্টোবর, সোমবার। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, সন্ধিপুজোর আসল সময় ওই দিন সকাল ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ড থেকে সকাল ৮টা ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে। 

শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, মহাষ্টমীর অঞ্জলি সর্বদাই সন্ধিপুজো শুরু হওয়ার আগেই সম্পন্ন করতে হয়। যেহেতু সন্ধিপুজোর মাধ্যমে নবমী তিথিকে স্বাগত জানানো হয়, তাই অষ্টমী থাকাকালীনই অঞ্জসলি ও মূল অষ্টমীর পুজো শেষ করা আবশ্যক। 

তবে কি এবার মহাষ্টমীর অঞ্জলি হবে ভোরে? গুপ্তপ্রেসের সময় অনুযায়ী, যেহেতু সকাল ৭টা ২৫ মিনিটেই সন্ধিপুজো শুরু হয়ে যাচ্ছে তাই মণ্ডপে মণ্ডপে ৭টা ১৫ মিনিটের মধ্যেই মহাষ্টমীর অঞ্জলি শেষ করতে হবে। 

অনেক ক্ষেত্রে অবশ্য বারোয়ারি পুজো কমিটিগুলি সূর্যোদয় এবং মণ্ডপের নিজস্ব পুরোহিতের গণনায় সূচি সামান্য এদিক-ওদিক করে নেন। পারিবারিক পুজোর ক্ষেত্রেও তেমনটাই করা হয়। সেক্ষেত্রে গুরুত্ব পায় ঐতিহ্য ও পরম্পরা। এমন অনেক রাজবাড়ি কিংবা পারিবারিক পুজো রয়েছে যেখানে রীতি অনুযায়ী সকাল ৯টায় সন্ধিপুজো করা হয়। ফলে তাদর নিজস্ব নিয়ম অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে অঞ্জলি দেওয়া হয়। 

আবার বেলুড় মঠ কিংবা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ১৯ অক্টোবর সন্ধিপুজোর সময় পড়েছে সকাল ১০টা ২৮ মিনি থেকে সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত। সেই হিসেব মানলে অঞ্জলি হবে সকাল ৯টা ৩০ মিনিট থএকে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে। সেক্ষেত্রে আর তাড়াহুড়ো থাকছে না। এখন দেখার কোনও বারোয়ারি কিংবা পারিবারিক পুজো কোন নিয়ম মেনে মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর ব্যবস্থা করে।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement