Bhai Phonta 2026: ১০ নাকি ১১ নভেম্বর, ভাইফোঁটা কবে? জানুন ফোঁটা দেওয়ার শুভ সময়, সঠিক তারিখ

এই উৎসবের মাধ্যমে ভাই-বোনদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়। এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন দিদি-বোনেরা। কিন্তু ২০২৬ সালে ভাইফোঁটা কবে পালিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

Advertisement
১০ নাকি ১১ নভেম্বর, ভাইফোঁটা কবে? জানুন ফোঁটা দেওয়ার শুভ সময়, সঠিক তারিখভাইফোঁটা ২০২৬
হাইলাইটস
  • দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পরই বাঙালিরা যে উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন, তা হল ভাইফোঁটা।

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পরই বাঙালিরা যে উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন, তা হল ভাইফোঁটা। এদিন দাদা বা ভাইয়ের কপালে তাদের মঙ্গল কামনা করে দিদি বা বোন টিকা দেন। যা ঘরে ঘরে ভাইফোঁটা নামে পরিচিত। এই উৎসবের মাধ্যমে ভাই-বোনদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়। এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন দিদি-বোনেরা। কিন্তু ২০২৬ সালে ভাইফোঁটা কবে পালিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ভাইফোঁটা কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। কেউ বলছেন ১০ নভেম্বর, আবার কারও মতে উৎসবের দিন ১১ নভেম্বর। তা হলে কোন দিন ভাইকে ফোঁটা দেবেন? কখন শুরু হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আর কলকাতায় ফোঁটা দেওয়ার শুভ সময়ই বা কখন?

২০২৬-এর ভাইফোঁটা কবে?
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে ভাইফোঁটা পালিত হবে ১১ নভেম্বর, বুধবার। তবে দ্বিতীয়ার তিথি শুরু হচ্ছে তার আগের দিন, অর্থাৎ ১০ নভেম্বর। তিথি শুরু ও উৎসব পালনের দিনের এই পার্থক্য থেকেই মূলত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

ভাইফোঁটা ২০২৬ সময়সূচী 
বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী, ভাতৃদ্বিতীয়া শুরু; ২৩ কার্তিক ১৪৩৩, ১০ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) দিবা ঘ ১২:৩৭ মিঃ।
ভাতৃদ্বিতীয়া শেষ; ২৪ কার্তিক ১৪৩৩, ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) দিবা ঘ ২:১১ মিঃ। তাই ৪ কার্তিক ১৪৩৩, ১১ নভেম্বর ২০২৬ (বুধবার), ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা পালন করা হবে। 

শুভ সময় কখন?
১১ নভেম্বর কলকাতায় ভাইফোঁটার অপরাহ্ণকাল দুপুর ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২টো ১১ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পরিকল্পনা করতে পারেন।

ভাইফোঁটার মন্ত্র
ভাইয়ের কপালে দই অথবা ঘি দিয়ে ফোঁটা দিতে দিতে বোনেরা বলেন, 
ভায়ের কপালে দিলাম ফোঁটা। 
যমের দুয়ারে পড়লো কাঁটা। 
যমুনা দেন যমকে ফোঁটা।
আমি দিই আমার ভাইকে ফোঁটা।।
যম যেমন হন চিরজীবী।
আমার ভাই যেন হয় তেমন চিরজীবী।

Advertisement

POST A COMMENT
Advertisement