Advertisement

বাইকে ধাক্কা মারলেও অক্ষত ব্যক্তি, Accident এর 'আজব' Video

চায়ের দোকানের সামনে দাঁড় করানো বাইকে বসেছিলেন এক ব্যক্তি। আচমকাই দ্রুতগতির একটি বিলাসবহুল গাড়ি এসে ধাক্কা মারে বাইকটিতে। অভিঘাতে বাইক-সহ ছিটকে পড়েন ওই ব্যক্তি। তামিলনাড়ুর থুথুকুডি জেলার এই দুর্ঘটনার CCTV ফুটেজ সামনে এসেছে। তবে স্বস্তির বিষয়, ওই ব্যক্তি গুরুতর আহত হননি বলে জানা গিয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মণিনগর নদীর সেতুর কাছে। মুথারাম্মন মন্দিরে যাওয়ার পথে কয়েক জন ভক্ত রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে বাইক দাঁড় করিয়েছিলেন। কেউ কেউ সেখানে চা-জলখাবার খাচ্ছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।

Tamil Nadu Road Accident CCTV Footage

Advertisement
POST A COMMENT