চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হড়কে পড়ে গেলেন যাত্রী। প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যবর্তী বিপজ্জনক ফাঁকের ভিতর প্রায় ঢুকেই যাচ্ছিলেন। মৃত্যুর মুখ থেকে বিদ্যুৎগতির তৎপরতায় তাঁকে টেনে বার করলেন আরপিএফ কনস্টেবল। ঘটনাটি ঝাঁসির বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলস্টেশনের। দেখুন সেই নজরদারি ক্যামেরার ভিডিও।