বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে টানটান নাটক। প্রতীকী ওয়াকআউট করলেন বিরোধী সাংসদরা। অভিযোগ, কেন বিদ্রোহী সাংসদদের ডাকা হয়েছে ওই বৈঠকে। পরে কিরেন রিজিজু জানান,'স্পিকারের কাছে নতুন দলে যোগদান এবং আলাদা বসার দাবি করেছেন ২০ লোকসভা সাংসদ। লোকসভা সবার। সবাইকে ডাকা আমাদের কর্তব্য। ওরা তো লোকসভারই সাংসদ'।