পুলওয়ামার সেই ভয়াবহ স্মৃতি উস্কে ফের CRPF জওয়ানদের টার্গেট করল জঙ্গিরা। আজ অর্থাত্ বুধবার দেশের একটি বড় অংশে যখন ভাইফোঁটা পালন চলছিল, তখন কাশ্মীরের কুলগামে জঙ্গিদের এলোপাথাড়ি গুলির মুখে পড়লেন ভারতীয় জওয়ানরা। পাল্টা জবাব দেয় CRPF-ও। গোটা কুলগাম ঘিরে ফেলেছে ভারতীয় জওয়ানরা। দুপুর দুটো নাগাদ বাইকে চড়ে ঘটনাস্থলে আসে দুই জঙ্গি। এরপর নাকা চেকিংয়ে সময় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৩ সিআরপিএফ জওয়ান। আহতদের উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী পরিস্থিতি? দেখুন।
Kulgam Terrorist Attack on CRPF