Advertisement

ককরোচের মতো খেল দেখাতে এসে হঠাৎ উধাও ‘Dimagi Naxal Party’! লক্ষ ফলোয়ার হতেই ভ্যানিস করল কে?

সোশ্যাল মিডিয়ায় কোনও নতুন অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর সাধারণত ধীরে ধীরে তার ফলোয়ার বাড়ে। পরিচিতি তৈরি হতে সময় লাগে, পোস্ট করতে হয়, মানুষের নজরে আসতে হয়। কিন্তু এবার এমন একটি ঘটনা সামনে এসেছে, যেখানে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর মাত্র এক দিনের মধ্যেই তার ফলোয়ার সংখ্যা পৌঁছে যায় প্রায় এক লক্ষ ষাট হাজারে। আর যত দ্রুত অ্যাকাউন্টটি মানুষের নজরে এসেছিল, ঠিক তত দ্রুতই আবার সেটি উধাও হয়ে যায়।

instagram account gained 160 thousand followers in one day

Advertisement