জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে নামল ইন্ডি জোট। লোকসভার বিরোধী রাহুল গান্ধীর সঙ্গে এদিন মিছিলে পা মেলালেন একাধিক সাংসদ। তার মধ্যে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁরা ইস্তফা চাইছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। তবে এদিন বিরোধীদের মিছিলে দেখা যায়নি ডিএমকে এবং আম আদমি পার্টিকে। বৈঠকে না থাকলেও মিছিলে পা মেলান সপা প্রধান অখিলেশ যাদব। ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে প্রতিবাদ হচ্ছে জ্ঞানেশের পদত্যাগ দাবি করে। মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির তরফ থেকে বিরাট প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দলীয় পতাকা ছেড়ে আমজনতার মিছিলে একসঙ্গে পা মিলিয়েছেন উদ্ধব এবং রাজ ঠাকরে। এমঙ্গলবারের কর্মসূচি ছিল কংগ্রেসের নেতৃত্বেই। রাহুল ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশের মতো নেতারা ছিলেন এদিনের মিছিলে।
Rahul Gandhi Leads Opposition Protest March Demanding Resignation Of CEC Gyanesh Kumar