সকালে রান্নাঘরে ঢুকেই চোখ কপালে উঠল গৃহবধূর। গ্যাস সিলিন্ডারের পিছনে লুকিয়ে রয়েছে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ। সাপটি দেখতে পেয়েই আতঙ্কে রান্নাঘর থেকে বেরিয়ে পরিবারের অন্য সদস্যদের খবর দেন তিনি। ঘটনাটি মধ্যপ্রদেশের সাগর জেলার বহেরিয়া তিগড্ডার কাছে রুসাল্লা এলাকার। বাড়ির রান্নাঘরে বিশাল সাপ ঢুকে পড়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে যান। সাপটি গ্যাস সিলিন্ডারের পিছনে এমন জায়গায় লুকিয়েছিল, যেখানে সহজে পৌঁছনো সম্ভব ছিল না। তাই নিজেরা সাপটি ধরার চেষ্টা না করে পরিবারের লোকজন খবর দেন স্থানীয় স্নেক ক্যাচারকে।
Huge Snake Rescued From kitchen at Sagar