জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ধস। কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের কাছে হুড়মুড়িয়ে নেমে আসা কাদামাটির নিচে চাপা পড়ল সার দিয়ে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ প্রকল্পও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।