‘Gen Z আমাদের সন্তান।’ এই একটি বাক্যেই যেন নিজের পদত্যাগের ব্যাখ্যা দিতে চাইলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধমেন্দ্র প্রধান। NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস, পরীক্ষার ফল, গ্রেস মার্কস এবং কাউন্সেলিং ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে। পদত্যাগের পর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলে ধমেন্দ্র প্রধান দাবি করলেন, NEET নিয়ে আন্দোলন করা তরুণদের একটা অংশকে কিছু মানুষ ‘ভুল পথে চালিত’ করার চেষ্টা করেছিলেন। তাঁর বক্তব্য, তিনি নিজে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। মন্ত্রিত্ব তাঁর কাছে কখনও ব্যক্তিগত আকাঙ্ক্ষার বিষয় ছিল না।
Former education minister Dharmendra Pradhan resigns over NEET controversy