ব্রিকস সম্মেলনে ভাষণ থামিয়ে জিনপিংকে মোদীর জিজ্ঞাসা, 'সব ঠিক আছে তো?' প্রসঙ্গত ব্রিকস সম্মেলনের মঞ্চে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎই তাঁর নজরে পড়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিকে। তাঁকে কিছুটা অস্বস্তিতে দেখেই নিজের বক্তব্য থামিয়ে দেন মোদী। চিনা প্রেসিডেন্টের পাশে থাকা অনুবাদককে প্রশ্ন করেন, 'ইজ ইট ওকে?' অর্থাৎ, 'সব ঠিক আছে তো?' কয়েক মুহূর্ত পর ফের একই প্রশ্ন করেন তিনি। জিনপিংয়ের সম্মতিসূচক ইঙ্গিত পাওয়ার পরই ফের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। ঘটনার সেই মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে।
PM Narendra Modi Pauses Speech For Xi Jinping During BRICS Summit 2026, Viral Video