খাবার আবহাওয়ার কারণে আপাতত স্থগিত করে দেওয়া হল অমরনাথ এবং বৈষ্ণোদেবী যাত্রা। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রশাসন এই দুই তীর্থযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বেস ক্যাম্প থেকে কোনও পুণ্যার্থীকেই আর এগোনোর অনুমতি দেওয়া হবে না। পরিস্থিতি খতিয়ে দেখার পরেই যাত্রা ফের শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।