K Annamalai: কেন্দ্রের তীব্র নিন্দায় সরব একদা মোদী ঘনিষ্ঠ আন্নামালাই, তা হলে কি CJP-র সমর্থক? স্পষ্ট করলেন নিজেই

প্রাক্তন আইপিএস আধিকারিক আন্নামালাই। তিনি বরাবরই স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত। গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি-র বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। বিজেপির একাংশের রোষের মুখে পড়েন তিনি।

Advertisement
কেন্দ্রের তীব্র নিন্দায় সরব একদা মোদী ঘনিষ্ঠ আন্নামালাই, তা হলে কি CJP-র সমর্থক? স্পষ্ট করলেন নিজেই কে আন্নামালাই
হাইলাইটস
  • প্রাক্তন আইপিএস আধিকারিক আন্নামালাই
  • তিনি বরাবরই স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত
  • গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি-র বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভকে যেভাবে দমন করেছে কেন্দ্রীয় সরকার, তার নিন্দা করেছেন কে আন্নামালাই। তারপরই অনেকের প্রশ্ন, এবার অভিজিৎ দীপকের সিজেপিকে সমর্থন করবেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি? বিষয়টা নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, তাঁর মন্তব্যকে অভিজিৎ দীপকের সিজেপির প্রতি সমর্থন হিসেবে দেখা উচিত নয়। 

বৃহস্পতিবার 'উই দ্য লিডার্স' আন্দোলনের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আন্নামালাই একদিকে যেমন কেন্দ্রের সমালোচনা করেন, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। পাশাপাশি, সিজেপির বিক্ষোভের পিছনে থাকা দাবির প্রতিও সমর্থন জানান তিনি।

আন্নামালাই বলেন, 'আমরা কখনওই ককরোচ জনতা পার্টিকে সমর্থন করি না। ওদের কর্মসূচি আলাদা, আমাদের আলাদা।' 

একদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন আন্নামালাই। তবে চলতি বছরের শুরুতে বিজেপি ছাড়েন তিনি। মোদী তিনি নিজের মতো করে রাজনৈতিক পথ চলা শুরু করেন। সেই আন্নামালাইয়ের মতে, গণতন্ত্রে প্রতিটি রাজনৈতিক দলেরই লড়াই করার অধিকার রয়েছে।

সিজেপির বিক্ষোভ নিয়ে কী বলেছিলেন আন্নামালাই?
প্রাক্তন আইপিএস আধিকারিক আন্নামালাই। তিনি বরাবরই স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত। গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি-র বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। বিজেপির একাংশের রোষের মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার বিজেপিকে নিশানা করে আন্নামালাই বলেন, 'দেশের অনেক রাজ্যে বসবাস করেছি। কাজও করেছি। ভারতের ঐক্য ও সার্বভৌমত্ব সম্পর্কে আমি জানি। তাই দেশপ্রেম নিয়ে আমাকে কারও জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই।'

আন্নামালাই আরও দাবি করেন, সিজেপির বিক্ষোভকারীরা যদি কোনও অন্যায় করে থাকেন, তা হলে প্রতিহিংসার মনোভাব নিয়ে পদক্ষেপ করা উচিত নয়। বরং আইন মেনেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।


তবে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে আন্নামালাই বলেন, 'মোদী একজন ভাল প্রধানমন্ত্রী। তিনি ভাল কাজ করছেন।'

তবে তাঁর বক্তব্য, 'প্রধানমন্ত্রীকে সমর্থন করলেও আমরা কোনও ভুল দেখলে তা নিয়ে প্রশ্ন তুলতে পিছপা হব না।'

Advertisement

আন্নামালাই বনাম বিজেপির ঝামেলা
আন্নামালাইয়ের সঙ্গে বিজেপির দূরত্ব অনেক দিনই বেড়েছে। তবে এখন বাক্‌যুদ্ধ ক্রমশ তীব্র হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে আন্নামালাই বলেছিলেন, সিজেপির কৌশলের সঙ্গে তিনি একমত নন। সংগঠনটির কৌশলকে তিনি ‘ভুল পথে পরিচালিত’ বলেও উল্লেখ করেন। তবে সরকারের বিরোধিতা করার অধিকার তাদের রয়েছে বলে জানান তিনি। সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার আটক হওয়ার ঘটনারও নিন্দা করেন আন্নামালাই। পাশাপাশি, দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ও দিকে আবার ছেড়ে কথা বলেনি বিজেপি। তারা দাবি করেছে, একটা সময় এসআইআর-এর পক্ষে কথা বলেছেন আন্নমালাই। এখন উল্টো কথা বলছেন।

 

POST A COMMENT
Advertisement