কাশ্মীরে ফের জঙ্গি হামলাবুধবার দুপুরে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিরা CRPF-এর টহল দলের ওপর হামলা চালায়। মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলাকারীরা মোতায়েন থাকা সেনাদের ওপর গুলি বর্ষণ করে। সিআরপিএফের ভাষ্যমতে, ঘটনাটি ঘটে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে। হামলাকারীরা সেনাদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শেষ পাওযা খবরে, এই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। চিকিৎসার জন্য তাঁদের অনন্তনাগ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিআরপিএফ জওয়ানরা হামলার জবাব দেন। খবর পাওয়ামাত্রই কুইক রিয়্যাকশন টিম (QRT) ঘটনাস্থলে পৌঁছায়।
নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে। এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা করছে। তল্লাশি অভিযান বর্তমানে চলছে।
#WATCH | J&K | Two CRPF personnel injured after unidentified motorcycle-borne assailants opened fire on security personnel deployed at a naka in Kulgam district this afternoon. The injured personnel were shifted to a hospital in Anantnag district for treatment. (Visuals from the area, deferred by unspecified time; no live operational details disclosed)
— ANI (@ANI) November 11, 2026
জানা যাচ্ছে, মোটরসাইকেলে আসা হামলাকারীরা কুলগামে সিআরপিএফ-এর একটি চেকপয়েন্টে গুলি চালায়। এই হামলায় মোট তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাতে গুলি লেগেছে। আরেকজনের পায়ে গুলি লেগেছে। তৃতীয় আহত ব্যক্তির কোমরে গুলি লেগেছে। সকল আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাস্থলটি ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। মলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।
বিস্তারিত আসছে....