Israel Warns India : 'সন্ত্রাসের নতুন ঢেউ আসছে', ভারতকে বড়সড় সতর্কবার্তা ইজরায়েলের

আজারের এই সতর্কবার্তার সময়ই FlyDubai বিমানে ভয়াবহ হামলার তদন্ত চলছে। অভিযোগ, ওমানের এক সহ-পাইলট ক্যাপ্টেনকে হত্যার চেষ্টা করেন, বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন এবং বিমানটিকে তেল আভিভে ভেঙে ফেলার চেষ্টা করেন।

Advertisement
'সন্ত্রাসের নতুন ঢেউ আসছে', ভারতকে বড়সড় সতর্কবার্তা ইজরায়েলেরইজরায়ালের রাষ্ট্রদূত
হাইলাইটস
  • ২০২৫ সালের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলাকে এর একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন আজার
  • তাঁর কথায়, এই হামলা ছিল হামাসের প্রভাবেরই একটি প্রতিফলন।

ভারত ও ইজরায়েলে হামলা চালাতে পারে ইসলামপন্থী সন্ত্রাসবাদী সংগঠনগুলি। সতর্ক করলেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। তাঁর দাবি, সন্ত্রাসবাদীরা সরকার ও নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত নিজেদের শক্তিশালী করছে। ফলে সন্ত্রাসের মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থাকেও আরও দ্রুত ও সক্রিয় করে তুলতে হবে। 

FlyDubai বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার প্রেক্ষাপটে India Today-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইজরায়েলি রাষ্ট্রদূত। নিজের বক্তব্যের সমর্থনে ভারতের প্রতিবেশী দেশগুলিতে হামাসের প্রভাবের কথাও তুলে ধরেন তিনি।

রিউভেন আজার বলেন, 'সন্ত্রাসবাদীরা আমাদের তুলনায় দ্রুত এগোচ্ছে। আমাদেরও তাদের থেকে দ্রুত হতে হবে। সতর্ক থাকতে হবে। পরবর্তী ইসলামপন্থী সন্ত্রাসের ঢেউয়ের আগে থাকতে হলে আমাদের দ্রুত পদক্ষেপ করতে হবে। এবং পরবর্তী ঢেউ আসবেই। সেটা কার্যত নিশ্চিত।' 

ইজরায়েল-হামাস সংঘাতের সূত্রপাত করা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বর্ষপূর্তির সময়েই ইজরায়েলি রাষ্ট্রদূতের এই মন্তব্য সামনে এল। ওই হামলার পর গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু হয়।

পাকিস্তানে হামাসের কার্যকলাপের উল্লেখ

সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যে সহযোগিতা বাড়ছে কি না, জানতে চাওয়া হলে আজার মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের সাম্প্রতিক কার্যকলাপের দিকে ইঙ্গিত করেন। তাঁর দাবি, গত এক বছরে হামাসের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে পাকিস্তান এবং বাংলাদেশে দেখা গিয়েছে।

হামাসের নেতা নাজি জাহির এবং খালেদ আল-কাদুমিকে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার মতো সন্ত্রাসবাদী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে দেখা গিয়েছে বলেও দাবি করেন তিনি। India Today-এর হাতে আসা সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, লস্কর-ই-তইবার সদস্যদের হামাসের অপারেশনাল পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলাকে এর একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন আজার। তাঁর কথায়, এই হামলা ছিল হামাসের প্রভাবেরই একটি প্রতিফলন।

আজার বলেন, 'হামাস এই অঞ্চলের সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আশ্রয় দিচ্ছে। তাদের সঙ্গে বোঝাপড়া করছে। আমরা হামাসের প্রতিনিধিদের এখানে এসে বৈঠক করতে দেখেছি। কিন্তু পর্দার আড়ালে কী হচ্ছে, তা আমরা জানি না।' 

Advertisement

FlyDubai বিমানে হামলার তদন্ত

আজারের এই সতর্কবার্তার সময়ই FlyDubai বিমানে ভয়াবহ হামলার তদন্ত চলছে। অভিযোগ, ওমানের এক সহ-পাইলট ক্যাপ্টেনকে হত্যার চেষ্টা করেন, বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন এবং বিমানটিকে তেল আভিভে ভেঙে ফেলার চেষ্টা করেন। তবে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার পাল্টা লড়াই করে সেই চেষ্টা ব্যর্থ করে দেন। শেষ মুহূর্তে তিনি ককপিটের দরজা খুলে দেন। এরপর যাত্রীরা ককপিটে ঢুকে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। ওই সহ-পাইলটের নাম হামাম আল-হামামি বলে শনাক্ত করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, আল-হামামির গভীর ধর্মীয় বিশ্বাস ছিল এবং তিনি ইসলামপন্থী র‌্যাডিকাল মতাদর্শে প্রভাবিত হয়েছিলেন।

FlyDubai ঘটনার তদন্ত নিয়ে কী বললেন আজার

FlyDubai বিমানে হামলার ঘটনা একক ব্যক্তির হামলা ছিল কি না, তা এখনও তদন্তে নিশ্চিত হয়নি বলে জানান আজার। তবে ঘটনাটিকে তিনি বিপজ্জনক বলেই দাবি করেছেন। তিনি বলেন, 'এটা যে বর্তমান বিপদ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সন্ত্রাসবাদীরা এবং ইরানের শাসকগোষ্ঠী যে কোনও ফাঁক খুঁজে নিজেদের পরাজিত না হওয়ার বিষয়টি প্রমাণ করার চেষ্টা করবে।' 

এখনও পর্যন্ত ইজরায়েল সরাসরি এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেনি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় তেহরানের হাত থাকার ইঙ্গিত দিয়েছেন।

POST A COMMENT
Advertisement