Jagadish Chandra Bose: জগদীশচন্দ্র বসুর রহস্যময় সিন্দুকে কী রয়েছে? ৮৯ বছর পর খুলতে পারে বিজ্ঞানের নয়া দিশা

৮৯ বছর ধরে তালাবন্ধ হয়ে পড়েছিল বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর লোহার সিন্দুক। ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে সেটি এ বার খোলা হবে। এর ফলে বিজ্ঞানের নয়া দিশা উন্মোচন হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
জগদীশচন্দ্র বসুর রহস্যময় সিন্দুকে কী রয়েছে? ৮৯ বছর পর খুলতে পারে বিজ্ঞানের নয়া দিশাজগদীশ চন্দ্র বসু
হাইলাইটস
  • তালাবন্ধ হয়ে পড়েছিল আচার্য জগদীশচন্দ্র বসুর লোহার সিন্দুক
  • ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে সেটি এ বার খোলা হবে
  • বিজ্ঞানের নয়া দিশা উন্মোচন হতে পারে

৮৯ বছর ধরে তালাবন্ধ হয়ে পড়েছিল বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর লোহার সিন্দুক। পড়েছিল মরচে, ধুলোর প্রলেপ। সিন্দুকের ভিতর কী রয়েছে, তা নিয়েও সকলের কৌতুহলের শেষ ছিল না। অবশেষে সেই রহস্যের উদঘাটন হতে চলেছে। ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, গিরিডিতে সংরক্ষিত প্রয়াত প্রবাদপ্রতিম এই বিজ্ঞানীর সিন্দুক খোলার সময় এসেছে। 

১৯৩৭ সালের ২৩ নভেম্বর ঝাড়খণ্ডের গিরিডির বরগণ্ডায় 'শান্তি ভবন'-এ প্রয়াত হন আচার্য জগদীশচন্দ্র বসু। তাঁর বাসভবনেই সেই থেকে সংরক্ষিত রয়েছে সিন্দুকটি। কখনওই সেই সিন্দুক খুলে দেখা হয়নি। বহু বছর আগেই 'শান্তি ভবন' মিউজিয়ামে পরিণত হয়েছে। নাম রাখা হয়েছে 'জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র।' যদিও সাধারণ মানুষের জন্য এই সংগ্রহশালার দরজা কার্যত বন্ধই রয়েছে। এই ভবন দেখাশোনার দায়িত্ব রয়েছে ত্রীড়া দফতরের উপর। 

বর্তমানে জরাজীর্ণ অবস্থায় জগদীশচন্দ্রের স্মৃতিবিজড়িত এই সংগ্রহশালাতেই রয়েছে তাঁর সেই সিন্দুক। সম্প্রতি ও সংগ্রহশালা সংস্কার এবং সিন্দুক খোলা নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করে ঝাড়খণ্ড হাইকোর্ট। 

গত ১৮ নভেম্বর এই মামলার শুনানিতে  বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ জগদীশচন্দ্রের গিরিডির বাসভবনটি সংস্কারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে। এর জন্য রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি ও ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গিরিডির ডেপুটি কমিশনারের কাছে ভববটি সংস্কার নিয়ে জবাবও তলব করেছে। 

হাইকোর্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আচার্য জগদীশচন্দ্রের মৃত্যুর ৮৯ বছর পরেও তাঁর লোহার সিন্দুকটি বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। ওই সিন্দুকে তাঁর গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকার সম্ভাবনা রয়েছে। যা মানবজাতির স্বার্থে এবং বিজ্ঞানচর্চার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে। ফলে সিন্দুকটি খোলার এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন বিচারপতিরা। 

উল্লেখ্য, এর আগেও সিন্দুক খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল একাধিকবার। ২০০২ সালে একবার ঠিক হয়েছিল, তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম গিরিডিতে গিয়ে নিজে ওই সিন্দুক খুলবেন। কিন্তু কোনও এক কারণবশত তাঁর সেই গিরিডি সফর বাতিল হয়ে যায়। পরে আরও একবার তাঁর গিরিডি সফর করার কথা থাকলেও তা হয়নি। তারপর থেকে ওই সিন্দুক ও ভাবেই পড়ে ছিল। কেউ আর সেটি খোলার উদ্যোগ নেয়নি। ৮৯ বছর পর ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে সেই সিন্দুক খোলা হলে রহস্যের উন্মোচন হতে পারে বলেই মনে করছে বিজ্ঞানীমহল। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement