Rahul Gandhi: 'আগামী ৬ থেকে ৮ মাসে এমন কিছু হতে পারে...' INDI জোটের মিটিংয়ে রাহুলের গুরুতর দাবি: সূত্র

সূত্রের খবর, INDI জোটের মিটিংয়ে সব বিরোধী নেতানেত্রীকে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেঁপে গিয়েছেন, কারণ বিরোধীদের প্রতিবাদ গতি পাচ্ছে। তাই এই সময়ে সবাইকে আন্দোলনের গতি ধরে রাখতেই হবে। কোনও ভাবেই ঝিমিয়ে পড়লে চলবে না।

Advertisement
'আগামী ৬ থেকে ৮ মাসে এমন কিছু হতে পারে...'  INDI জোটের মিটিংয়ে রাহুলের গুরুতর দাবি: সূত্র রাহুল গান্ধী ও সুপ্রিয়া সুলে- পিটিআই
হাইলাইটস
  • 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেঁপে গিয়েছেন'
  • 'সব রাজ্যে যৌথ ভাবে প্রতিবাদ হয়তো সম্ভব নয়'
  • 'লড়াই আরও বড় আকার নিচ্ছে' 

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে একজোট বিরোধীরা। বুধবার INDI জোটের মিটিংয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেল একেবারে রণংদেহী মেজাজে। একই সঙ্গে এই জোটের নেতা হিসেবে রাহুল গান্ধীকেই মেনে নেওয়া হচ্ছে, তারও ইঙ্গিত দিলেন বিরোধীরা। এহেন সময়ে রাহুলও শক্ত হাতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, তা মিটিংয়েই বুঝিয়ে দিয়েছেন সব বিরোধী নেতা-নেত্রীকে।

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেঁপে গিয়েছেন'

সূত্রের খবর, INDI জোটের মিটিংয়ে সব বিরোধী নেতানেত্রীকে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেঁপে গিয়েছেন, কারণ বিরোধীদের প্রতিবাদ গতি পাচ্ছে। তাই এই সময়ে সবাইকে আন্দোলনের গতি ধরে রাখতেই হবে। কোনও ভাবেই ঝিমিয়ে পড়লে চলবে না।

'সব রাজ্যে যৌথ ভাবে প্রতিবাদ হয়তো সম্ভব নয়'

তা হলে INDI জোটের যে শরিকরা নিজেদের মধ্যেই যে সব রাজ্যে বিরোধী, সেই রাজ্যগুলিতে কী হবে? সূত্রের খবর, রাহুল গান্ধীর বক্তব্য, সব রাজ্যে যৌথ ভাবে প্রতিবাদ হয়তো সম্ভব নয়। কিন্তু জাতীয় স্তরে এক হয়েই প্রতিবাদ করতে হবে। EVM-এ কারচুপির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতা উদাহরণকেই জোর দেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'EVM-এ কারচুপির সবচেয়ে বড় উদাহরণ হল দক্ষিণ কলকাতা। কেন দক্ষিণ কলকাতায় এরকম হল?' 

'লড়াই আরও বড় আকার নিচ্ছে' 

রাহুল বলেন, 'লড়াই আরও বড় আকার নিচ্ছে এবং এই পথ আমাদের একসঙ্গেই চলতে হবে।' তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কাছে গুরুতর তথ্য রয়েছে। CBI, ED এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা তাঁকে বিভিন্ন তথ্য দিচ্ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীদেরও তথ্য সংগ্রহ করে তা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি। যাতে তাঁরা একসঙ্গে সরকারকে চাপে ফেলতে পারেন। আগামী ৬ থেকে ৮ মাসে এমন কিছু হতে পারে, যা মোদী ও শাহকে বিপাকে ফেলবেই।

বিরোধী নেতানেত্রীদের রাহুলের ভোকাল টনিক, 'আজ থেকে ১৪-১৫ বছর পরে মানুষ আমাদের মনে রাখবে, যাঁরা সংবিধানকে রক্ষার করার জন্য একজোট হয়েছিলেন। আজ আমি এই মিটিংয়ে অংশ নিতে পেরে গর্বিত।'

Advertisement

POST A COMMENT
Advertisement