নন্দন নিলেকানির নেতৃত্বে একটি হাই-লেভেল টাস্ক ফোর্স গঠন করেছেন। লক্ষ্য পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার। প্রশ্নফাঁস রুখতে সমগ্র সিস্টেমে সংস্কার আনার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন্দন নিলেকানির নেতৃত্বে একটি হাই-লেভেল টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
গত কয়েকদিনে NEET-প্রশ্নফাঁসের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেমেছিল ছাত্রসমাজের একাংশ। ককরোচ জনতা পার্টির(CJP) আন্দোলনের মূল দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। একাধিকবার সরকারের প্রতিনিধির সঙ্গে CJP নেতৃত্বের বৈঠক হয়। শনিবার সকালে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর পর শিক্ষামন্ত্রীর পদে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নিট-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁসেই এই আন্দোলনের সূত্রপাত হয়। ফলে পরীক্ষা ব্যবস্থার আধুনিকিকরণ ও নিরাপত্তা বাড়ানোও ছাত্রদের অন্য়তম দাবি ছিল। সেই দাবি মেনেই এবার সংস্কারের পথে হাঁটল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টাস্ক ফোর্স গঠন, সেই সংস্কারেরই প্রাথমিক লক্ষণ বলে মনে কর হচ্ছে।
খবরটি সবেমাত্র প্রকাশিত হয়েছে। আসছে বিস্তারিত...