Live: CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাব পেশ, শুরু ইন্ডিয়া ব্লকের 'প্রতীকী সংসদ'

নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট প্রক্রিয়া ইন্ডিয়া ব্লকের। বিরোধী শিবিরের ২১টি রাজনৈতিক দল হাজির। এসআইআর এবং নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি। লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার এই প্রতীকী অধিবেশনে সভাপতি।

Advertisement
Live: CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাব পেশ, শুরু ইন্ডিয়া ব্লকের 'প্রতীকী সংসদ' প্রতীকী সংসদে খাড়গে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধী জোট। ভোটার তালিকার এসআইআর এবং ভোটে অনিয়মের অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচি। প্রথমে শুক্রবার এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয় শনিবার। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের সমাবেশ। তার আগে এই প্রতীকী ইমপিচমেন্ট কর্মসূচি ওই সমাবেশের প্রস্তুতি পর্ব।

খাড়গের বাসভবনে মক পার্লামেন্ট

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংসদের অধিবেশনের আদলে চলছে গোটা প্রক্রিয়া।

শুরু বিরোধীদের মক পার্লামেন্ট

প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমার সভাপতিত্ব করছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রস্তাব পেশ করলেন। বিভিন্ন বিরোধী দলের প্রায় ৩০ জন বক্তা এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন। শেষে বক্তব্য রাখবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

খাড়্গের বাসভবনে রাহুল গান্ধী

ইন্ডিয়া ব্লকের এই কর্মসূচিতে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের দিল্লির বাসভবনে পৌঁছন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিছুক্ষণের মধ্যেই সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

দিল্লির উদ্দেশে রওনা মমতা

কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বক্তব্য রাখবেন বিরোধী নেতারা

দিল্লিতে এই কর্মসূচি নিয়ে মুখ খুলেছেন লোকসভার প্রাক্তন স্পিকার তথা কংগ্রেস নেত্রী মীরা কুমার। তিনি জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই কর্মসূচির সূচনা করবেন। তারপর ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের নেতারা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রাখবেন।

POST A COMMENT
Advertisement