
ফেসবুক পোস্টে এমনটাই জানালেন বিধায়ক কুণাল ঘোষ। শুক্রবার রাত ৮ টায় ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের ১০ জনের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। তালিকায় আছেন মমতা বন্দ্যোাধ্যায়ও। ফেসবুক পোস্টে এমনটাই জানালেন বিধায়ক কুণাল ঘোষ। গত কয়েকদিন ধরে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা ক্রমেই সুর চড়াচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সময় চেয়েছিল বিরোধী দলের জোট। সেই দাবি মেনে শুক্রবার রাত ৮টায় তাঁদের মময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অবশ্য রাত ৫টায় সময় দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, 'সারাদিন কাটিয়ে রাত আটটায় সময় দিলেন কেন, যাতে প্রতিবাদী বৈঠকের প্রচার হবে কম?'
কুণাল ঘোষ তাঁর পোস্টে আরও লেখেন, 'কলকাতা দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল। কিছু ট্রেন বিড়ম্বনায় বলে অভিযোগ আসছে। দিল্লিতে মেট্রো স্টেশনের গেট বন্ধের খবর আসছে। ভয়?'
দেখুন সেই পোস্ট:

প্রসঙ্গত, শনিবার দিল্লিতে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে ককরোট জনতা পার্টি। অন্যদিকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলগুলিও। সব মিলিয়ে এদিনের সাক্ষাত-পর্ব থেকে পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।