IAF Exercise: পাকিস্তান সীমান্তের গা ঘেঁষে দাপট দেখাবে ভারতের যুদ্ধবিমান, প্রস্তুতি চরমে

Indian Air Force: পাক সীমান্তের কাছেই আকাশসীমা 'সিল' করল ভারত। যুদ্ধের মহড়া নিয়ে চিন্তায় পড়ছে পাকিস্তান? ঠিক কী জানা যাচ্ছে।

Advertisement
পাকিস্তান সীমান্তের গা ঘেঁষে দাপট দেখাবে ভারতের যুদ্ধবিমান, প্রস্তুতি চরমেপাক সীমান্তের কাছেই আকাশসীমা 'সিল' করল ভারত
হাইলাইটস
  • ভারত-পাক আকাশ সীমান্তে গর্জন করবে বায়ুসেনা।
  • প্রায় পাকিস্তানের নাগের ডগায় মহড়ার প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স।
  • সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনা মোট দুটি মহড়ায় অংশ নিতে চলেছে।

ভারত-পাক আকাশ সীমান্তে গর্জন করবে বায়ুসেনা। রাজস্থানের পশ্চিম অংশে অর্থাৎ প্রায় পাকিস্তানের নাগের ডগায় মহড়ার প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। চলতি মাসেই একেবারে দু'দুটি এয়ার ড্রিলে অংশ নেবে IAF। যেদিকে নজর রেখে একটি নোটাম জারি করে সীমান্তের কাছে  আকাশসীমার বিস্তীর্ণ এলাকা সাময়িকভাবে সংরক্ষিত করেছে সেনা।এই সংরক্ষিত এলাকার মধ্যে রয়েছে জয়সলমের, ফালোদি, বিকানের এবং যোধপুরের চারপাশের আকাশসীমাও।

সূত্রের খবরে দাবি, সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনা মোট দুটি মহড়ায় অংশ নিতে চলেছে। প্রথম মহড়াটি হবে ভারত ও জাপানের মধ্যে ৯ সেপ্টেম্বর থেকে। অন্যদিকে, দ্বিতীয় মহড়া মাল্টিন্যাশনাল তরঙ্গ শক্তি আয়োজিত হবে চলতি মাসের শেষের দিকে।

৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে ভারত ও জাপানের মধ্যে ‘বীর গার্ডিয়ান ২৬’ অনুষ্ঠিত হবে।  জাপান এয়ার সেলফ- ডিফেন্স ফোর্স তিনটি এফ-২এ যুদ্ধবিমান এবং প্রায় ১১০ জন বায়ুসেনাকে এই ড্রিলে অংশ নিতে পাঠাচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম কোনও ভারতীয় বিমানঘাঁটি থেকে জাপানি যুদ্ধবিমান উড়তে চলেছে। সূত্রের দাবি, এই মহড়ার কেন্দ্রবিন্দু হবে যোধপুর এবং তার পার্শ্ববর্তী এলাকা।

অন্যদিকে, NOTAM-এর উল্লিখিত সময় রয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। এই সময়ই 'তরঙ্গ শক্তি ২০২৬'মহড়া আয়োজন করা হতে পারে। জানা গিয়েছে, বেশ কয়েকটি বিদেশি বিমানবাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করবে। যদিও কোনও দেশের নাম এখনও জানানো হয়নি।

কেন এই মহড়া এত গুরুত্ব পাচ্ছে?

অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক বিধিনিষেধ লাগু রয়েছে। এরমধ্যেই একেবারে পাক সীমান্তের নাকের ডগায় ভারতীয় বিমান বাহিনীর মহড়া নিঃসন্দেহের ইসলামাবাদকেও অস্বস্তিতে রাখবে। পাশাপাশি ভারত যুদ্ধ মহড়ায় দেখাবে নিজেদের দক্ষতা আর সেনাদের সাহসিকতার নমুনা।

 

POST A COMMENT
Advertisement