বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফিরতে চাইছেন। ওদিকে বাংলাদেশের বিএনপি সরকার দুষছে ভারতকে। নিজেদের দেশ সামলাতে না পেরে, যাবতীয় অশান্তির জন্য ভারতকে দুষছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এহেন পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে দুর্দান্ত কূটনৈতিক পদক্ষেপ করল ভারত।
বাংলাদেশ সরকারের দোষারোপকে খারিজ করল ভারত
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাকে হারিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ওই দিন পাকসেনা আত্মসমর্পণ করে। এবং স্বাধীন বাংলাদেশ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায়। বাংলাদেশ ওই দিনকে বিজয় দিবস হিসেবে পালন করে। সেই দিনেই বাংলাদেশ ফিরতে চাইছেন হাসিনা। এর পিছনে ভারতের আদৌ কোনও হাত নেই এবং বাংলাদেশের সরকার যে মিথ্যাচার করছে, তা স্পষ্ট করে দিল বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হাসিনা নিজের ইচ্ছেয় বাংলাদেশ ফিরতে চাইছেন। এর সঙ্গে তাঁর প্রত্যর্পণের বিষয়টির কোনও সম্পর্ক নেই।
২০২৪ সালের ৫ অগাস্ট থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। ০২৫ সালের নভেম্বর মাসে ২০২৪ সালের আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আদালত তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। তাঁর বক্তব্য, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সাংবাদিক বৈঠকে হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'বিষয়টি শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যে। এ নিয়ে তাঁর আর কিছু বলার নেই।'
#WATCH | Delhi: On incidents of violence against minorities in Bangladesh, MEA spokesperson Randhir Jaiswal says, "We are understandably concerned about the incidents of violence against minorities in Bangladesh. We urge the government of Bangladesh to thoroughly investigate these incidents and bring the perpetrators to justice..." (Source: MEA)
— ANI (@ANI) November 25, 2026
প্রত্যর্পণ ও স্বেচ্ছায় দেশে ফেরা, দু'টি পৃথক বিষয়
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ইতিমধ্যেই ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে ঢাকা। ভারত জানিয়েছে, বাংলাদেশের সেই আবেদন প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখা হচ্ছে। রণধীর জয়সওয়াল জানান, এই বিষয়টি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচনা করা হচ্ছে। তাঁর কথায়, 'কোনও নাগরিক যদি ভ্রমণের নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তা প্রত্যর্পণের আবেদনের থেকে সম্পূর্ণ আলাদা বিষয়।' হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
#WATCH | Delhi: On former Bangladesh PM Sheikh Hasina, MEA Spokesperson Randhir Jaiswal says, "Extradition is a legal matter and it will be dealt with accordingly." https://t.co/FHJZxG90cL
— ANI (@ANI) November 13, 2026
এর আগে দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন হাসিনার আইনজীবীরা। তাঁরা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের আবেদন জানিয়েছিলেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়েও উদ্বেগ ভারতের
এ দিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। রণধীর জয়সওয়ালের বক্তব্য, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ধরনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানিয়েছে কেন্দ্র। এ ছাড়াও আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে চলা গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, গঙ্গা-সহ আন্তঃসীমান্ত নদীগুলির সমস্যা সমাধানে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে।