এটা 79 না 80 তম Independence Day 2026? অঙ্কটা জেনে নিলে আর ভুল হবে না

আবারও একটা স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবসের থিম হল, বিকশিত ভারত ২০৪৭ যুবশক্তি। সেই সঙ্গে বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপিত হচ্ছে।

Advertisement
এটা 79 না 80 তম Independence Day 2026? অঙ্কটা জেনে নিলে আর ভুল হবে না স্বাধীনতা দিবস ২০২৬
হাইলাইটস
  • ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট।
  • জানুন এটা কত তম স্বাধীনতা দিবস।

প্রতি বছর ১৫ অগাস্ট এলেই অনেকের মনে একটাই প্রশ্ন, এটা ঠিক কত তম স্বাধীনতা দিবস? এবারও যেমন আপনার মনেও দ্বিধা, ভারত কি এবার ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, নাকি ৮০তম? আসলে দুটোই সঠিক। নির্ভর করছে আপনার অঙ্কের ওপর। ২০২৬ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতার ৭৯ বছর হচ্ছে। আর ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল ১৯৪৭ সালের ১৫ অগাস্ট।

পুরো অঙ্কের জটিলতা এবারই কাটিয়ে নিন। অঙ্কটা একদম সোজা। ৭৯তম বর্ষপূর্তি বনাম ৮০তম স্বাধীনতা দিবস বিষয়টি বোঝার সহজ উপায় হল, কত বছর পূর্ণ হল আর কততম বার উদ্যাপিত হচ্ছে, এই দুটি বিষয়ের পার্থক্য বোঝা।

দেশের প্রখম স্বাধীনতা দিবস: ১৫ অগাস্ট, ১৯৪৭।

প্রথম বর্ষপূর্তি: ১৫ অগস্ট, ১৯৪৮। স্বাধীনতার এক বছর পূর্ণ। দ্বিতীয় স্বাধীনতা দিবস।

২০২৬ সালের ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা অর্জনের ৭৯ বছর। আর উদযাপিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস।

মোট বছরের হিসাব বের করতে ২০২৬ থেকে ১৯৪৭ বিয়োগ করলে পাওয়া যায় ৭৯ বছর। তবে যেহেতু ১৯৪৭ সালের ১৫ অগাস্ট প্রথম উদযাপনটি হয়েছিল, তাই ২০২৬ সালটি হল জাতীয় পতাকা উত্তোলনের ৮০তম। 

২০২৬ সালের স্বাধীনতা দিবসের থিম

২০২৬ সালের স্বাধীনতা দিবসের থিম বা মূল ভাবনা হল, বিকশিত ভারত@২০৪৭-এর লক্ষ্যে যুবশক্তি। এর সঙ্গেই উদযাপিত হচ্ছে 'বন্দে মাতরমের ১৫০ বছর'। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পৌঁছে দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভারতের যুবপ্রজন্মের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা-ই তুলে ধরা হয়েছে এই থিমে। প্রযুক্তির অগ্রগতি, পরিবেশবান্ধব শক্তির প্রসার, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা এবং তরুণদের উদ্ভাবনী শক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল চালিকাশক্তি জাতীয় গান 'বন্দে মাতরম'কে শ্রদ্ধা জানাতে ১৫০ বছর পূর্তিও উদযাপিত হচ্ছে এবার। 

Advertisement

POST A COMMENT
Advertisement