Lactogen Nestle: শিশুদের ল্যাক্টোজেন নিয়ে Nestle দিনের পর দিন ভুয়ো দাবি করছে? নোটিশ ধরাল FSSAI

বাচ্চাদের খাবার নিয়ে রঙ চড়িয়ে বিজ্ঞাপন নিয়ে কোনও রকম ছাড় দিতে নারাজ FSSAI। এবার কেন্দ্রীয় সংস্থার নজরে Nestle। ল্যাকটোজেন নিয়ে কী প্রশ্ন উঠেছে? জেনে নেওয়া যাক

Advertisement
শিশুদের ল্যাক্টোজেন নিয়ে Nestle দিনের পর দিন ভুয়ো দাবি করছে? নোটিশ ধরাল FSSAIনেসলেকে নোটিশ দিল FSSAI
হাইলাইটস
  • শিশুদের খাবার কেনার সময় অভিভাবকেরা সবচেয়ে বেশি ভরসা রাখেন লেবেলের উপর।
  • শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানিগুলি তাঁদের প্রোডাক্ট নিয়ে নানা দাবি করেন।
  • এবার বিষয়টি নিয়ে নেসলে ইন্ডিয়াকে নোটিশ দিল FSSAI।

শিশুদের খাবার কেনার সময় অভিভাবকেরা সবচেয়ে বেশি ভরসা রাখেন লেবেলের উপর। বিভিন্ন বিজ্ঞাপন ও লেবেলে শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানিগুলি তাঁদের প্রোডাক্ট নিয়ে নানা দাবি করেন। কোনও কোম্পানি কিছু প্রোডাক্ট সহজে হজমযোগ্য বলে দাবি করে, আবার কিছু পণ্য শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে দাবি করে। কিন্তু এই দাবিগুলোর পেছনে কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? এবার বিষয়টি নিয়ে নেসলে ইন্ডিয়াকে নোটিশ দিল FSSAI।

মূলত, নেসলে ল্যাকটোজেন প্রো ১ পাউডার এবং ন্যান এক্সেল্লা প্রো স্টেজ ১ - এই দুটি প্রোডাক্টের প্যাকেজিং ও বিজ্ঞাপনে করা কিছু দাবি নিয়ে প্রশ্ন তুলেছে FSSAI। তবে এর সঙ্গে কোম্পানির খাবারের গুণগত মান নিয়ে কোনও প্রশ্ন নেই। কোম্পানির ওই প্রোডাক্টগুলি নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই। এটি শুধুমাত্র বিজ্ঞাপন ও লেবেল সংক্রান্ত নোটিশ। 

ল্যাকটোজেন নিয়ে কেন প্রশ্ন?

FSSAI জানাচ্ছে, নেসলে ল্যাকটোজেন প্রো ১ পাউডারের প্যাকেজিং এবং বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল যে এতে হুই প্রোটিন রয়েছে, যা দুধের প্রোটিনেরই একটি অংশ এবং সহজে হজম হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা এই দাবিটির বিষয়ে নেসলের কাছে বৈজ্ঞানিক প্রমাণ চেয়েছে। তাদের প্রোডাক্টের হুই প্রোটিন (Whey Protein) যে সহজে হজমযোগ্য, এই দাবির সমর্থনে তাদের কাছে কী প্রমাণ রয়েছে, তা কোম্পানিকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। 

ন্যান এক্সেল্লা প্রো স্টেজ ১ নিয়ে কী প্রশ্ন?

এই প্রোডাক্টের প্যাকেজিং এবং প্রচারমূলক সামগ্রীতে দাবি করা হয়, এতে থাকা পাঁচটি এইচএমও একটি স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে সাহায্য করে। এইচএমও হলো বুকের দুধে পাওয়া যায় এমন এক বিশেষ ধরনের কার্বোহাইড্রেট। সেই যৌগ কোনও প্রোডাক্টে পাওয়া যায় কীভাবে? এ সম্পর্কে প্রমাণ জমা দিতে বলা হয়েছে।

Nestle কী বলছে?

নেস্টলে ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, FSSAI-এর নোটিশের প্রেক্ষিতে তাঁরা কোম্পানির তরফে কেন্দ্রীয় সংস্থার কাছে নিজেদের বক্তব্য জমা দিয়েছে। এবার FSSAI সেই জবাবে সন্তুষ্ট না হলে, পরবর্তী পদক্ষেপ নিতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement