Voter List Verification: ভোটার তালিকার ভুল সংশোধন করতে বাড়ি বাড়ি যাবেন BLO, কতদিন চলবে?

ভোটার তালিকায় ভুল বা অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে এ বার বাড়ি বাড়ি যাবেন BLO-রা। এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোনও ভাবেই স্বয়ংক্রিয় ভাবে তা করা হবে না।

Advertisement
ভোটার তালিকার ভুল সংশোধন করতে বাড়ি বাড়ি যাবেন BLO, কতদিন চলবে?ভোটার তালিকায় ভুল সংশোধন
হাইলাইটস
  • ভোটার তালিকায় ভুল সংশোধন বাড়ি বাড়ি গিয়ে করবেন BLO-রা
  • এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন
  • কোনও ভাবেই স্বয়ংক্রিয় ভাবে তা করা হবে না

ভোটার তালিকায় ভুল বা অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করে সংশোধনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চলাকালীন ভোটার তালিকায় ভুল এবং বিভ্রান্তিকর তথ্য থাকার অভিযোগ সামনে আসার পরেই এই নির্দেশ দিয়েছে কমিশন।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমান ভোটার তালিকার তথ্যের সঙ্গে SIR চলাকালীন সংগ্রহ করা তথ্য মিলিয়ে দেখতে হবে। ভোটারদের নাম, তাঁদের আত্মীয়দের নাম ও অন্যান্য বিবরণ, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ছবি খতিয়ে দেখতে হবে। এই সমস্ত তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি ধরা পড়লে তা চিহ্নিত করে যাচাই করতে হবে এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করতে হবে।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই BLO-দের
এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। সেখানে ভোটারদের দেওয়া তথ্য ও বিবরণ যাচাই করা হবে। প্রয়োজন হলে ভোটারদের কাছ থেকে যথাযথভাবে পূরণ করা এবং স্বাক্ষর করা ফর্ম ৮ সংগ্রহ করবেন BLO-রা।

এরপর সেই আবেদনগুলি খতিয়ে দেখবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) অথবা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (AERO)। নির্ধারিত নিয়ম মেনেই আবেদনগুলির নিষ্পত্তি করা হবে।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র কোনও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার ভিত্তিতে ভোটারদের তথ্য পরিবর্তন করা হবে না। সংশোধনের আগে বাধ্যতামূলকভাবে সরেজমিনে যাচাই করতে হবে সমস্ত তথ্য। ভোটারদের জনসংখ্যাগত বা ব্যক্তিগত বিবরণ সংশোধন করা হবে কেবল তাঁদের কাছ থেকে সংগ্রহ করা যথাযথভাবে স্বাক্ষরিত ফর্ম ৮-এর ভিত্তিতেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই এবং অনুমোদনের পরেই এই পরিবর্তন কার্যকর হবে।

এই পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের ECINet প্ল্যাটফর্মের BLO, AERO এবং ERO মডিউলের মাধ্যমে পরিচালিত হবে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া অথবা কোনও তথ্য সংশোধনের আবেদন জমা দেওয়া যাবে। এরপর আবেদন, দাবি এবং আপত্তিগুলি খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে। সমস্ত সংশোধন এবং প্রয়োজনীয় পরিবর্তনের কাজ শেষ হওয়ার পর আগামী ৪ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Advertisement

অর্থাৎ, SIR প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকায় কোনও ভুল বা তথ্যের অসঙ্গতি থেকে থাকলে তা চিহ্নিত করে সংশোধনের জন্য এ বার বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। তবে কোনও তথ্য স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা হবে না, ভোটারের স্বাক্ষরিত আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনই হবে সংশোধনের ভিত্তি।

 

POST A COMMENT
Advertisement